ঢাকা     মঙ্গলবার   ২৮ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ১৫ ১৪৩৩ || ১০ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মেয়র-কাউন্সিলরদের শ্রদ্ধা

এনআর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৪০, ৬ মে ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মেয়র-কাউন্সিলরদের শ্রদ্ধা

মেয়র সাঈদ খোকন ও মেয়র আনিসুল হক

নিজস্ব প্রতিবেদক: শপথ নেওয়ার পর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের নির্বাচিত মেয়র এবং কাউন্সিলররা।

 

বুধবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান তারা।

 

প্রথমে শ্রদ্ধা জানান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন। এরপর শ্রদ্ধা জানান উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক। এসময় তাদের সঙ্গে ছিলেন দুই সিটি করপোরেশন নির্বাচিনে বিজয়ী ওয়ার্ড কাউন্সিলর ও সংরক্ষিত ওয়ার্ড মহিলা কাউন্সিলররা।

 

শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সামনে উত্তরের মেয়র আনিসুল হক বলেন, ‘আমরা সবার বিশ্বাস নিয়ে কাজ করবো। আমরা সবাই সবচেয়ে ভালো কাজটি করার চেষ্টা করবো।’

 

এসময় নেতাকর্মীরা জয়বাংলা, আজকের এই দিনে মুজিব তোমায় পড়ে মনে- ইত্যাদি শ্লোগানে মুখরিত করে তোলে বঙ্গবন্ধু ভবন চত্বর।

 

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/৬ মে ২০১৫/এনআর/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়