ঢাকা     সোমবার   ০৪ মে ২০২৬ ||  বৈশাখ ২১ ১৪৩৩ || ১৭ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

দীর্ঘদিন বিএনপির দখলে বরিশাল-৫ আসন

|| রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪২, ৪ অক্টোবর ২০১৩   আপডেট: ০৮:৪৫, ১১ আগস্ট ২০২০
দীর্ঘদিন বিএনপির দখলে বরিশাল-৫ আসন

বরিশাল-৫ আসনের সম্ভাব্য প্রার্থী

জে. খান স্বপন
বরিশাল, ৪ অক্টোবর: বরিশালের ছয়টি আসনের রাজধানী হিসেবে বিবেচনা করা হয় বরিশাল-৫ আসনকে। শেরে বাংলা একে ফজলুল হক, জীবনানন্দ দাশ কিংবা অশ্বিনী দত্ত’র বরিশাল এখন শুধুই ধান নদী খালের বরিশাল নেই।

শিল্প বা সংস্কৃতি, সামাজিক বা রাজনৈতিল ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন বা বিবর্তন ঘটেছে দীর্ঘ সময় ধরে।

দীর্ঘদিন ধরে এ আসনটি বিএনপির দখলে রয়েছে। সাবেক প্রেসিডেন্ট আব্দুর রহমান বিশ্বাস, তার ছেলে ডা. এহতেসামুল হক নাসিম বিশ্বাস কিংবা মজিবর রহমান সরোয়ার এরা সবাই বিএনপির এবং এ আসন থেকেই একাধিকবার নিবাচিত হয়েছেন।

বিএনপিতে একাধিকবার এ আসন থেকে নির্বাচন করে পরাজিত হয়েছেন আওয়ামী লীগের হেভিওয়েট সব প্রার্থী। এদের মধ্যে সাবেক চিফ হুইপ জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ, মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র শওকত হোসেন হিরণ, মাহাবুব উদ্দিন বীর বিক্রম, কর্নেল (অব.) জাহিদ ফারুক শামিম।

ক্ষমতায় বা বিরোধী দলে থেকেও কোনো লাভ হয়নি আওয়ামী লীগের। গুঞ্জন রয়েছে বিএনপির দুর্গখ্যাত এ আসনে হেরে যেতে হবে এমন আশংকায় এখন আর কোনো হেভিওয়েট প্রার্থী এ আসনে মনোনয়ন চান না।

বিগত জাতীয় সংসদ নির্বাচনে কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম প্রার্থী হলেও বিএনপির কাছে বিপুল ভোটের ব্যবধানে হেরে যান। বর্তমান সংসদে আওয়ামী লীগ বা মহাজোট নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেলেও এ আসনটি পায়নি।

এরই মধ্যে বরিশালে ঘন ঘন আসতে শুরু করেছেন জাহিদ ফারুক ও মশিউর রহমান। তবে বিশিষ্ট ব্যবসায়ী সাইদুর রহমান রিন্টু এবার আওয়ামী লীগের মনোনয়ন চাইবেন বলে জানিয়েছেন।

তিনি তার প্রচার প্রচারণা শুরু করে দিয়েছেন্ পোস্টার পোস্টারে ছেয়ে ফেলেছেন পুরো নগরী। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে দান করছেন অকাতরে। অংশ নিচ্ছেন সামাজিক কর্মকাণ্ডে।

অপরদিকে দীর্ঘ মশিউর রহমান খান ও কর্নেল জাহিদ বরিশালে এসে নানা দিবস, নববর্ষ, ঈদ বিনিময় শুরু করেছেন। জানা গেছে, সাবেক মেয়র হিরণের আর্শিবাদ রয়েছে সাইদুর রহমান রিন্টুর প্রতি।

সাবেক চিফ হুইফ আবুল হাসানাত আবদুল্লাহকে বরিশালে মনোনয়ন দেয়া হতে পারে, এ ব্যাপারেও গুঞ্জন রয়েছে। তবে তার ঘনিষ্ঠ একাধিক সুত্র নিশ্চিত করেছেন, তিনি বরিশাল-১ আসন বা গৌরনদী আগৈলঝাড়া থেকে নির্বাচন করবেন। এ আসনে বর্তমানে এমপি আওয়ামী লীগের তালুকদার মো. ইউনুস। তবে হাসানাত যদি গৌরনদী আসনে নির্বাচন করেন তবে ইউনুসকে বরিশাল সদর বা বরিশাল-৩ বাবুগঞ্জে মনোনয়ন দেয়ারও বিষয়টি আলোচনায় রয়েছে।

তবে হাসানাত প্রার্থী না হলেও বরিশাল-৫ আসনের প্রার্থী নিয়ে তার প্রভাব থাকবে এটি নিশ্চিত।

দলের কোনো ত্যাগী নেতাকে প্রার্থী দিলেও এ আসনে সুবিধা করতে পারবে না যদি বিএনপি ঐক্যবদ্ধ থাকে। সরোয়ার বিগত বিএনপি নেতৃত্বাধীন জোট সরকার আমলে ছিলেন মেয়র, এমপি, জেলার দায়িত্ব প্রাপ্তমন্ত্রীসহ দলের বহু পদের অধিকারী।

সরোয়ার কামাল বাদেও বরিশাল বিএনপিতে আরও একটি ধারা জেগে উঠছে। ত্যাগী নেতাদের এ ধারায় এবায়েদুল হক চান, আজিজুল হক আক্কাস, শেখ আব্দুস সোবাহানের মতো নেতারা রয়েছেন। জেলা বা মহানগর বিএনপিতে এদের কাউকেই তেমন কোনো পদ দেয়া হয়নি। একই অবস্থা আবুল কালাম শাহিন, মহসিন মন্টুসহ একগুচ্ছ নেতা। আগামী নির্বাচনে তাই ত্রিপক্ষীয় বিরোধ সামাল দিতে বেগ পেতে হতে পারে বিএনপিকে।

এদিকে, মহাজোটের অন্যতম শক্তি জাতীয় পার্টি বরিশালে সাংগঠনিকভাবে তেমন একটি শক্ত অবস্থানে নেই। তবে ইসলামী ঐক্যজোট প্রতিবছরই ২০-২৫ হাজার ভোট পায়। চরমোনাই পীরের এ দলটি বরিশালের সির্বচনে একটি ফ্যাক্টন বলে সবাই মনে করে।


রাইজিংবিডি / আরআর

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়