ঢাকা     রোববার   ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রজনীকান্তের বিপরীতে নয়নতারা-কীর্তি

আমিনুল ইসলাম শান্ত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:১৮, ২ মার্চ ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রজনীকান্তের বিপরীতে নয়নতারা-কীর্তি

বিনোদন ডেস্ক : ভারতের দক্ষিণী সিনেমার সুপারস্টার রজনীকান্ত। তার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘পেটা’। এতে দ্বৈত চরিত্রে অভিনয় করেন তিনি। সিনেমাটিতে তার বিপরীতে অভিনয় করেন সিমরান ও তৃষা কৃষ্ণান। এবার নাম ঠিক না হওয়া একটি সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন রজনীকান্ত। এতেও তার বিপরীতে অভিনয় করবেন দক্ষিণী সিনেমার দুই অভিনেত্রী। ভারতীয় একটি সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে।  

প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, সিনেমাটি নির্মাণ করতে যাচ্ছেন এ আর মুরুগাদোস। এতে রজনীকান্তকে দ্বৈত চরিত্রে দেখা যাবে। তার একটি চরিত্র পুলিশ অফিসারের অন্যটি সামাজ সংস্কারকের। আর এই দুই চরিত্রে রজনীকান্তের সঙ্গে রোমান্স করবেন নয়নতারা ও কীর্তি সুরেশ।

সবকিছু ঠিক থাকলে চতুর্থবারের মতো রজনীকান্তের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করবেন নয়নতারা। অন্যদিকে রজনীর সঙ্গে অভিনয়ের দীর্ঘ দিনের স্বপ্ন এ সিনেমার মাধ্যমে পূরণ হবে কীর্তি সুরেশের। যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি সিনেমা সংশ্লিষ্টরা। তবে ‘পেটা’ সিনেমার মিউজিক কম্পোজার অনিরুদ্ধ এই সিনেমায় রজনীকান্তের অভিনয়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

সিনেমাটি কে প্রযোজনা করছেন তা এখনো জানা যায়নি। তবে সম্প্রতি প্রযোজক, পরিচালক সন্তোষ শিবান এক টুইটে লেখেন, ‘‘থালাপাতি’ সিনেমার পর আবারো রজনী স্যারের সঙ্গে কাজ করতে যাচ্ছি। বিষয়টি নিয়ে খুবই উচ্ছ্বসিত।’’




রাইজিংবিডি/ঢাকা/২ মার্চ ২০১৯/শান্ত/মারুফ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়