পটুয়াখালীতে ইসলামী আন্দোলনের আমির
ফেরাউন-নমরুদের মসনদ টেকেনি, জালিমের মসনদও টিকবে না
পটুয়াখালী (উপকূল) প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম বলেছেন, “ফেরাউনের মসনদ টেকেনি, নমরুদের মসনদ টেকেনি, সাদ্দাতের মসনদ টেকেনি, জালিম-দুর্নীতিবাজদেরও মসনদ টিকবে না। ইনশাল্লাহ, হাতপাখার জয় হবে।”
শনিবার (৭ ফেব্রুয়ারি) রাত ৮টায় পটুয়াখালী কলাপাড়া উপজেলা প্রশাসন মাঠে পটুয়াখালী-৪ আসনে ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী অধ্যাপক মোস্তাফিজুর রহমানের নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইসলামী আন্দোলনের আমির বলেন, “৫৪ বছরে এই দেশের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি, দুঃশাসন ও সন্ত্রাস, মায়ের কোল সন্তানহারা হওয়া— এগুলো পরিবর্তনের জন্যই আমরা জুলাই গণঅভ্যুত্থানে রাস্তায় নেমেছিলাম। আমরা মানুষকে আশ্বস্ত করেছিলাম। কলাপাড়াতে আপনাদের মোস্তাফিজুর রহমানকে এই সমাজ পরিবর্তনের জন্য প্রার্থী ঘোষণা করেছি। ১২ ফেব্রুয়ারির নির্বাচনে যদি মোস্তাফিজুর রহমান বিজয়ী হতে পারে, আমি দ্ব্যর্থহীন কণ্ঠে বলছি, আপনাদের মুখে আল্লাহ হাসি ফুটবে।”
অধ্যাপক মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে জনসভায় আরো বক্তব্য রাখেন—ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মুফতি হাবিবুর রহমান মিসবাহ ও হোসেন ইবনে সরওয়ার প্রমুখ।
ঢাকা/ইমরান/রফিক