ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

প্রথমবার জুটি বাঁধলেন মিলন-মৌমিতা

রাহাত সাইফুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩১, ৩০ এপ্রিল ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
প্রথমবার জুটি বাঁধলেন মিলন-মৌমিতা

বিনোদন প্রতিবেদক: অভিনয়শিল্পী আনিসুর রহমান মিলন। মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্রের পর্দা দাপিয়ে বেড়াচ্ছেন তিনি। এবার নতুন একটি বিজ্ঞাপনচিত্রের মডেল হলেন। এতে তার সঙ্গে মডেল হয়েছেন চিত্রনায়িকা মৌমিতা মৌ। এবারই প্রথম জুটি বেঁধে অভিনয় করছেন তারা।

আজ মঙ্গলবার পুবাইলে মদিনা সরিষা তেলের বিজ্ঞাপনের শুটিংয়ে অংশ নিয়েছেন তারা। এটি পরিচালনা করছেন আজাদ। শুটিংয়ের অভিজ্ঞতা প্রসঙ্গে মৌমিতা মৌ রাইজিংবিডিকে বলেন, ‘মিলন ভাই একজন দক্ষ অভিনেতা। এর আগে তার সঙ্গে কাজ করার সুযোগ হয়নি। এবারই প্রথম মিলন ভাইয়ের সঙ্গে কাজ করছি। তার সঙ্গে কাজের অভিজ্ঞতা বেশ ভালো। কাজের ক্ষেত্রে তিনি সহযোগিতা করছেন। বিজ্ঞাপনটিও বেশ ভালো হচ্ছে।’

খুব শিগগির বেসরকারি টেলিভিশন চ্যানেলে বিজ্ঞাপনচিত্রটির প্রচার শুরু হবে বলে নির্মাতা সূত্রে জানা যায়।

আনিসুর রহমান মিলন অভিনীত ‘স্বপ্নের ঘর’ সিনেমাটি সম্প্রতি মুক্তি পায়। এছাড়া মুক্তির অপেক্ষায় রয়েছে কয়েকটি সিনেমা। ছোট পর্দায় অভিনয় করে অনেক আগেই দর্শকপ্রিয়তা পেয়েছেন অভিনেতা আনিসুর রহমান মিলন। বড় পর্দাতেও তার অভিনয়ে মুগ্ধ হয়েছেন দর্শক। ‘দেহরক্ষী, ‘পোড়ামন, ‘অনেক সাধের ময়না’, ‘ব্ল্যাকমেইল’, ‘লালচর’, ‘রাজনীতি’-এর মতো বেশকিছু ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন তিনি।

মৌমিতা বর্তমানে ‘তোলপার’, ‘রাগী’সহ কয়েকটি সিনেমার শুটিং করছেন। তার অভিনীত সর্বশেষ ‘অন্ধকার জগৎ’ সিনেমাটি সম্প্রতি মুক্তি পায়।



রাইজিংবিডি/ঢাকা/৩০ এপ্রিল ২০১৯/রাহাত/শান্ত

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়