ঢাকা     রোববার   ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘বাঘি-টু সিনেমার পর অনেক কিছু পরিবর্তন হয়েছে’

মারুফ খান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:২১, ১ মে ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘বাঘি-টু সিনেমার পর অনেক কিছু পরিবর্তন হয়েছে’

টাইগার শ্রফ

বিনোদন ডেস্ক: অভিনেতা জ্যাকি শ্রফের ছেলে টাইগার শ্রফ। ২০১৪ সালে হিরোপান্তি সিনেমার মাধ্যমে বলিউডে তার অভিষেক হয়। এরপর বাঘি, অ্যা ফ্লায়িং জ্যাট, মুন্না মাইকেল, বাঘি-টু সিনেমায় অভিনয় করেছেন। তবে টাইগার মনে করেন, বাঘি-টু সিনেমার পরই তার জীবনে পরিবর্তন এসেছে।

টাইগার শ্রফ বলেন, ‘আগে সবাই আমার সঙ্গে ক্যাজুয়াল ব্যবহার করত। জ্যাকি শ্রফের ছেলে এবং পরিশ্রম করছে। কিন্তু বাঘি-টু সিনেমার পর অনেক কিছু পরিবর্তন হয়েছে। সবাই আমাকে গুরুত্বের সঙ্গে নিচ্ছেন এবং ভিন্নভাবে ব্যবহার শুরু করেছেন। আমি এখন এমন একজন অভিনেতা যার ওপর সবাই নির্ভর করতে পারেন। আমি যখন ধর্মা প্রোডাকশনের অফিসে যাই, সবাই আমাকে স্যার বলে সম্বোধন করছিলেন, আমি তাদের টাইগার বলেই ডাকতে বলি। আমি লক্ষ্য করি, ব্যবহারে পরিবর্তন এসেছে। এছাড়া মিসৌরিতে যখন স্টুডেন্ট অব দি ইয়ার-টু সিনেমার শুটিং করছিলাম দুই থেকে তিন হাজার মানুষ সেটে হাজির হয়ে রনি রনি (বাঘি-টু সিনেমায় টাইগারের চরিত্রের নাম) বলে চিৎকার করছিল। সুতরাং, অনেককিছুতে পরিবর্তন এসেছে।’

টাইগার শ্রফের পরবর্তী সিনেমা স্টুডেন্ট অব দি ইয়ার-টু। এতে তাকে কাবাডি খেলতেও দেখা যাবে। এর জন্য প্রশিক্ষণ নিয়েছেন এ অভিনেতা। সবকিছু ঠিকঠাকভাবে ফুটিয়ে তুলতে দুই মাস প্রশিক্ষণ নিয়েছেন তিনি।

২০১২ সালে মুক্তিপ্রাপ্ত স্টুডেন্ট অব দি ইয়ার সিনেমার সিক্যুয়েল এটি। টাইগার শ্রফ ছাড়াও এতে আরো অভিনয় করছেন তারা সুতারিয়া, অনন্যা পান্ডে। এ সিনেমার মাধ্যমে চাংকি পান্ডের মেয়ে অনন্যা পান্ডে রুপালি জগতে পা রাখছেন। এর মাধ্যমে তারা সুতারিয়ারও বলিউডে অভিষেক হচ্ছে।

এ ফ্র্যাঞ্চাইজির প্রথম সিনেমাটি পরিচালনা করেছিলেন করন জোহর। তবে দ্বিতীয়টি পরিচালনা করেছেন পুনিত মালহোত্রা। ধর্মা প্রোডাকশনের ব্যানারে আগামী ১০ মে সিনেমাটি মুক্তির কথা রয়েছে।   



রাইজিংবিডি/ঢাকা/১ মে ২০১৯/মারুফ/শান্ত

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়