ঢাকা     মঙ্গলবার   ১০ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

প্রশংসায় ভাসছে তাদের ‘রং পেন্সিল’

আমিনুল ইসলাম শান্ত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:১৮, ৩ মে ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
প্রশংসায় ভাসছে তাদের ‘রং পেন্সিল’

বিনোদন ডেস্ক: দরজার সামনে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে কেউ। হঠাৎ খুলে যায় দরজা। এক নারী লাগেজ টানতে টানতে বেরিয়ে আসে। পরের দৃশ্যে দেখা যায়— দরজার সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটি আফরান নিশো। আর সামনে দিয়ে বেরিয়ে যাচ্ছেন মেহজাবিন চৌধুরী। এ সময় নিশো প্রশ্ন করে, ‘কোথায় যাচ্ছে?’ রেগে গিয়ে মেহজাবিন বলেন, ‘জাহান্নামে যাচ্ছি’। তখন নিশো বলেন, ‘আগায় দিবো?’ এ কথা শোনে নির্বাক হয়ে যায় মেহজাবিন।

দৃশ্যগুলো সংগীতশিল্পী মিনারের গাওয়া ‘রং পেন্সিল’ শিরোনামের গানের মিউজিক ভিডিওর। ‘রং পেন্সিল তোকে কাটতে পারি না কোনো শার্পনারে/ যদি তুই ভেঙে যাস/ রং পেন্সিল তোকে রাঙাতে পারি না মন ক্যানভাসে/ যদি তুই ক্ষয়ে যাস।’ এমন কথার গানটির লিখেছেন ওমর ফারুক। সুর ও সংগীতায়োজন করেছেন অমিত চ্যাটার্জি।

গানটির কথার সঙ্গে সামঞ্জস্য রেখে নির্মিত হয়েছে গল্পনির্ভর মিউজিক ভিডিও। এতে জুটি বেঁধে অভিনয় করেছেন আফরান নিশো ও মেহজাবিন। ভিডিওটির গল্প ও পরিচালনা করেছেন মাহমুদুর রহমান হিমি। গত ৩০ এপ্রিল, ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে গানটি। মুক্তির পর থেকে দর্শক-শ্রোতাদের প্রশংসায় ভাসছে গানটি। এ প্রতিবেদন লেখা পর্যন্ত গানটি দেখা হয়েছে ৩ লাখ ৬৪ হাজারের বেশিবার।

দেখুন: ‘রং পেন্সিল’ গানটি।

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/৩ মে ২০১৯/শান্ত

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়