ঢাকা     বৃহস্পতিবার   ১২ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

এখন পর্যন্ত কেউ প্রেমের প্রস্তাব দেয়নি: দিশা

মারুফ খান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৩৬, ২৫ মে ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
এখন পর্যন্ত কেউ প্রেমের প্রস্তাব দেয়নি: দিশা

দিশা পাটানি

বিনোদন ডেস্ক: বলিউড অভিনেত্রী দিশা পাটানি। আকর্ষণীয় রূপ দিয়ে কোটি ভক্তের মনে জায়গা করে নিয়েছেন। কিন্তু এই অভিনেত্রী জানিয়েছেন, এখন পর্যন্ত না কি কারো কাছ থেকে প্রেমের প্রস্তাব পাননি তিনি।

ভারতীয় একটি সংবাদমাধ্যমে দিশা পাটানি বলেন, ‘আমার পুরো জীবনে, কোনো ছেলে এসে বলেনি, আমাকে তার আকষর্ণীয় মনে হয়। কেউ আমার সঙ্গে ফ্লার্টও করেনি। এমনকি কেউ এর চেষ্টাও করেনি।’

ছেলেরা হয়তো তাকে ভয় পেত এমন কথার পরিপ্রেক্ষিতে বাঘি-টু অভিনেত্রী বলেন, ‘এত ভয়? উঠতি বয়স হতে এখন পর্যন্ত আমাকে কেউ প্রেমের প্রস্তাব দেয়নি। আমি স্বীকার করছি, শৈশবে আমি একটু টমবয় টাইপের ছিলাম। আমার বাবা আমাকে ছেলেদের মতো করে বড় করেছিলেন। এমনকি নবম গ্রেডে পড়া পর্যন্ত চুল ছোট রেখেছিলাম। যখন দশম গ্রেডে উঠলাম তখন ধীরে ধীরে চুল বড় করতে শুরু করি। এছাড়া খুবই অন্তর্মুখী ছিলাম। স্কুলে আমি খুবই শান্ত ছিলাম এবং সবসময় পিছনের বেঞ্চে গিয়ে বসতাম।’

এদিকে অনেকদিন ধরেই অভিনেতা টাইগার শ্রফের সঙ্গে দিশার প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘টাইগার আমার সবচেয়ে কাছের বন্ধু। ইন্ডাস্ট্রিতে সে ছাড়া আমার কোনো বন্ধু নেই।’

২০১৬ সালে এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন দিশা। এরপর বাঘি-টু সিনেমায় অভিনয় করেন। এছাড়া তেলেগু ভাষার লোফার ও ট্রাই লিঙ্গুয়াল কুং ফু ইয়োগা সিনেমায় দেখা গেছে তাকে। সালমান খানের ভারত সিনেমায় দেখা যাবে এ অভিনেত্রীকে। আগামী ৫ জুন সিনেমাটি মুক্তির কথা রয়েছে।




রাইজিংবিডি/ঢাকা/২৫ মে ২০১৯/মারুফ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়