ঢাকা     বৃহস্পতিবার   ১২ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রাজৈরে ভোটকেন্দ্রের পাশে মোটরসাইকেলে আগুন

মাদারীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০০, ১২ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ১৩:৪৬, ১২ ফেব্রুয়ারি ২০২৬
রাজৈরে ভোটকেন্দ্রের পাশে মোটরসাইকেলে আগুন

আগুনে পুড়ে যাওয়া মোটরসাইকেল।

মাদারীপুরের রাজৈর উপজেলার একটি ভোটকেন্দ্রের পাশে দাঁড়িয়ে থাক মোটরসাইকেলে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। 

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়ক সংলগ্ন রাজৈর উপজেলার বাজিতপুর ইউনিয়নের নয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের পাশে ঘটনাটি ঘটে। এতে ভোটগ্রহণে কোনো বিঘ্ন ঘটেনি বলে জানিয়েছে প্রশাসন।

আরো পড়ুন:

স্থানীয়দের ভাষ্য, এক ব্যক্তি দ্রুত এসে মোটরসাইকেলটিতে আগুন ধরিয়ে পালিয়ে যায়। আগুন দেওয়ার সঙ্গে সঙ্গে বিস্ফোরণের মতো শব্দ শোনা যায়। এতে কেন্দ্রের আশপাশে সাময়িক আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কিছু সময়ের মধ্যেই পরিবেশ স্বাভাবিক হয়ে আসে এবং ভোটগ্রহণ কার্যক্রম স্বাভাবিকভাবে চলতে থাকে।

রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল হক বলেন, খবর পেয়ে প্রশাসনের কর্মকর্তাসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কে বা কারা আগুন দিয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। মোটরসাইকেলে আগুন দেওয়ার ঘটনায় বড় ধরনের কোনো সমস্যা সৃষ্টি হয়নি। নিরাপত্তা জোরদারে অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।

ঢাকা/বেলাল/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়