ঢাকা     বৃহস্পতিবার   ১২ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বগুড়ায় অবৈধভাবে কেন্দ্রে প্রবেশ, বিএনপি নেতাকে জরিমানা

বগুড়া প্রতিনি‌ধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৪, ১২ ফেব্রুয়ারি ২০২৬  
বগুড়ায় অবৈধভাবে কেন্দ্রে প্রবেশ, বিএনপি নেতাকে জরিমানা

বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে অবৈধভাবে ভোটকেন্দ্রে প্রবেশের অভিযোগে এক বিএনপি নেতাকে দুই হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। পরে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়। 

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে শিবগঞ্জ উপজেলার রায়নগর ইউনিয়নের দারুস সুন্নত সিদ্দিকিয়া সিনিয়র মাদ্রাসা কেন্দ্রে এ ঘটনা ঘটে।

আরো পড়ুন:

অভিযুক্ত তাহেরুল ইসলাম রায়নগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বলে জানিয়েছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন।

তি‌নি জানান, দারুস সুন্নত সিদ্দিকিয়া সিনিয়র মাদ্রাসা কেন্দ্রে নারীদের ভোটকক্ষে অনুমতি ছাড়া প্রবেশ করেন তাহেরুল ইসলাম। এ ঘটনায় তাকে দুই হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ভবিষ্যতে এমন কাজ না করার অঙ্গীকারনামা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়।

 

ঢাকা/এনাম আহ‌মেদ/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়