ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ইন্টার মিলানের কোচ হলেন কন্তে

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:১৩, ৩১ মে ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ইন্টার মিলানের কোচ হলেন কন্তে

ক্রীড়া ডেস্ক : আজ শুক্রবার ইতালিয়ান সিরি’আ লিগের ক্লাব ইন্টার মিলান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে চেলসি ও জুভেন্টাসের সাবেক কোচ অ্যান্তোনিও কন্তেকে। তিনি লুসিয়ানোর স্থলাভিষিক্ত হলেন। এই সপ্তাহের শুরুতে যাকে বরখাস্ত করেছে ক্লাবটি। লুসিয়ানো দুই বছর ছিলেন ইন্টারের সঙ্গে।

সিরি’আ লিগের সদ্য সমাপ্ত মৌসুমটি পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে থেকে শেষ করেছে নেরাজ্জুরিরা। লিগের শেষ দিনে এম্পোলির বিপক্ষে ২-১ ব্যবধানের জয়ে উয়েফা চ্যাম্পিয়নস লিগে খেলার সুযোগ পেয়েছে তারা।

কন্তে অবশ্য জুভেন্টাসের এক সময়কার খ্যাতিমান প্রধান নির্বাহী বেপে মারোতার সঙ্গে পুনরায় একত্রিত হওয়ার সুযোগ পাচ্ছেন এখানে। তারা দুজন ২০১১ থেকে ২০১৪ পর্যন্ত জুভেন্টাসে একসঙ্গে কাজ করেছিলেন। তাদের টানা তিনটি লিগ শিরোপা জিতিয়েছিলেন।

এরপর কন্তে প্রথমে ইতালির কোচ হন। পরে ইংল্যান্ডে যান চেলসির কোচ হয়ে। সেখানে তিনি চেলসির হয়ে প্রিমিয়ার লিগের শিরোপা জেতেন। দ্বিতীয় মৌসুমে চেলসি এনে দেন এফএ কাপের শিরোপা।

অবশ্য গেল মৌসুমে চেলসি তাকে বরখাস্ত করার পর থেকে ফুটবল থেকে দূরে ছিলেন কন্তে। এই সময়ে চেলসির সঙ্গে আইনী লড়াই চালিয়ে গেছেন তিনি। সেই লড়াইয়ে অবশ্য শেষ পর্যন্ত জয়ী হয়েছেন কন্তে। তাকে ৯ মিলিয়ন পাউন্ড দিতে আদেশ দিয়েছেন আদালত। এবার তিনি ইতালিয়ান সিরি’আ লিগে তার নতুন মিশন শুরু করবেন।



রাইজিংবিডি/ঢাকা/৩১ মে ২০১৯/আমিনুল

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়