ঢাকা     বৃহস্পতিবার   ১৮ জুন ২০২৬ ||  আষাঢ় ৪ ১৪৩৩ || ২ মহররম ১৪৪৮ হিজরি

Risingbd Online Bangla News Portal

টাঙ্গাইলে ১০ ব্যবসায়ীকে জরিমানা

টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১৫, ২১ এপ্রিল ২০২১  
টাঙ্গাইলে ১০ ব্যবসায়ীকে জরিমানা

টাঙ্গাইলে লকডাউন অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখায় ১০ ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

আরো পড়ুন:

বুধবার (২১ এপ্রিল) দুপুরে শহরের বিভিন্ন মার্কেটে সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. খায়রুল ইসলামের নেতৃত্বে আদালত পরিচালনা করা হয়।

ম্যাজিস্ট্রেট মো. খায়রুল ইসলাম জানান, সারাদেশে করোনাভাইরাসে আক্রান্তদের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় সরকারের পক্ষ থেকে লকডাউন ঘোষণা করা হয়েছে। টাঙ্গাইলে লকডাউন অমান্য করায় ১০ মামলায় ১৫ হাজার ২০০ টাকা আর্থিক জরিমানা করা হয়েছে। ১৮৬০ সালের ২৬৯ ধারায় জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
 

কাওছার/বুলাকী

সর্বশেষ

পাঠকপ্রিয়


Notice: Undefined variable: sJSjQuery in /var/www/risingbd.com/details.php on line 1330