ঢাকা     বুধবার   ০১ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ১৮ ১৪৩২ || ১২ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

অনলাইনে ঈদের কেনাকাটায় রঙ বাংলাদেশ-এর ডিসকাউন্ট অফার

মনিরুল হক ফিরোজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২৫, ২১ মে ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
অনলাইনে ঈদের কেনাকাটায় রঙ বাংলাদেশ-এর ডিসকাউন্ট অফার

লাইফস্টাইল ডেস্ক : রঙ বাংলাদেশ-এর অভিযাত্রা সময়কে রাঙানোর ব্রতে। ফলে সময়ের সঙ্গে থাকার অভিপ্রায় এবং প্রয়াস সবসময়েই রয়েছে। আধুনিক ব্যবস্থাকে গ্রহণ করতে রঙ বাংলাদেশ সদা তৎপর।

 

সেজন্যই রঙ বাংলাদেশ-এর অনলাইন সেবাকে প্রতিনিয়ত সক্রিয় আর আকর্ষণীয় করে তোলা হচ্ছে। ক্রেতাদের স্বাচ্ছন্দ্য বিধানের পাশাপাশি নগরীর নানা ঝঞ্ঝাট পেরিয়ে শপিংয়ে আসার ক্লেশ লাঘব করতে রঙ বাংলাদেশ দিচ্ছে ঘরে বসেই ঈদের পোশাক কেনার সুবিধা। অনলাইন শপিংকে আরো জনপ্রিয় করতে চলছে বিশেষ ডিসকাউন্ট অফার।

 

এবারের ঈদে অনলাইনে রঙ বাংলাদেশ-এর পণ্য কিনলেই থাকছে ১০% ডিসকাউন্ট। ক্যাশ অন হোম ডেলিভারির সুবিধা রয়েছে। ফেসবুক পেজে মেসেঞ্জার ও ফোনে ক্রেতারা অর্ডার দিতে পারবেন। ২০ মে থেকে শুরু হওয়া এই অফার চলবে ৩০ জুন ২০১৬ পর্যন্ত।

 

 

অনলাইনে রঙ বাংলাদেশ-এর পোশাক ঘরে বসে পেতে শুধু ডেলিভারি বা কুরিয়ার চার্জ দিতে হবে। তাই ঈদ শপিং আপনি বাড়িতে বসেই সেরে ফেলতে পারবেন। বিশেষত যেখানে রঙ বাংলাদেশ এখনও নেই সেখানকার ভোক্তাদের তো বটেই, প্রবাসী বাংলাদেশীদের জন্য এটা অবশ্যই এক অনন্য সুযোগ।

 

অনলাইনে রঙ বাংলাদেশ-এর আকর্ষণীয় সব ঈদ পোশাক কিনতে ভিজিট: http://rang-bd.com, ।

 

 

রাইজিংবিডি/ঢাকা/২১ মে ২০১৬/ফিরোজ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়