দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় নিহত ২
কুমিল্লা প্রতিনিধি || রাইজিংবিডি.কম
প্রতীকী ছবি
কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর ইউনিয়নের মধ্য সরকারপুর গ্রামে অজ্ঞাত গাড়ির ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন তিনজন।
মঙ্গলবার (৩১ মার্চ) মধ্যরাতে বেলতলী সোলেমান লেংটার মেলা থেকে বাড়ি ফেরার পথে কানোরার মাজার এলাকায় দুর্ঘটনার শিকার হন তারা।
দাউদকান্দি হাইওেয় থানার ইনচার্জ মো. ইকবাল এ তথ্য জানান।
নিহতরা হলেন- সরকারপুর গ্রামের মৃত লতু মিয়ার ছেলে বারেক (৪২) এবং মো. নুর ইসলামের ছেলে মোস্তফা (৪০)।
আহতরা হলেন- মো. নবীর হোসেন (৩৮), মো. কাওসার (৪০), এবং ইসমাইল (৩৭)।
স্থানীয় সূত্র জানায়, রাতে সিএনজিচালিত অটোরিকশায় বেলতলী সোলেমান লেংটার মাজারের মেলা থেকে বাড়ি ফিরছিলেন কয়েকজন। এসময় অজ্ঞাত গাড়ি অটোরিকশাটিকে ধাক্কা দিলে দুইজন নিহত হন। আহত হন তিনজন।
ঢাকা/রুবেল/মাসুদ
আরব আমিরাতে স্প্লিন্টারের আঘাতে বাংলাদেশি নিহত