ঢাকা     বুধবার   ০১ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ১৮ ১৪৩২ || ১২ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

পরিচালকের প্রশংসায় পঞ্চমুখ শাকিব

বিনোদন প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৭, ১ এপ্রিল ২০২৬   আপডেট: ১২:৫৬, ১ এপ্রিল ২০২৬
পরিচালকের প্রশংসায় পঞ্চমুখ শাকিব

আবু হায়াত মাহমুদ, শাকিব খান

ঈদের সিনেমা মানেই প্রযোজক-পরিচালকদের দৌড়ঝাঁপ। আর সেই দৌড়ে যদি শামিল হন মেগাস্টার শাকিব খান, তবে চাপটা থাকে কয়েক গুণ বেশি। ঈদুল ফিতরে মুক্তি পেয়েছে শাকিব খানের ‘প্রিন্স’ সিনেমা। আলোচিত এ সিনেমা নিয়ে উন্মাদনা থাকার পরও কিছু অপূর্ণতা নিয়ে আক্ষেপ প্রকাশ করেছেন দর্শকরা। 

মঙ্গলবার (৩১ মার্চ) উত্তরা সেন্টার পয়েন্ট সিনেপ্লেক্সে এক সংবাদ সম্মেলনে মুখ খুলেছেন শাকিব খান। সিনেমাটির ব্যর্থতার কথাও অকপটে স্বীকার করেছেন। পাশাপাশি সিনেমাটির নির্মাতা আবু হায়াত মাহমুদের ভূয়সী প্রশংসা করেছেন এই নায়ক। 

আরো পড়ুন:

পরিচালক আবু হায়াত মাহমুদের প্রশংসা করে শাকিব খান বলেন, “আবু হায়াত মাহমুদ অত্যন্ত প্রতিভাবান একজন পরিচালক। কিন্তু সিনেমাটি নির্মাণের ক্ষেত্রে তিনি প্রয়োজনীয় সময়টুকু পাননি। আমাদের প্রযোজকের পক্ষ থেকে ঈদে মুক্তির একটি কঠোর সময়সীমা নির্ধারিত ছিল। সেই লক্ষ্য পূরণ করতেই অনেকটা তাড়াহুড়ো করে সিনেমাটির শুটিং শেষ করতে হয়েছে। তা না হলে হয়তো এই ঈদে ‘প্রিন্স’ বড় পর্দায় আসতেই পারত না।” 

শাকিব খান অকপটে স্বীকার করেন যে, সময়ের অভাবে একটি পরিপূর্ণ গল্পের সিনেমা দর্শকদের উপহার দেওয়া সম্ভব হয়নি। তিনি বলেন, “আমি মানছি যে সিনেমাটিতে কিছু ঘাটতি রয়ে গেছে। কিন্তু তারপরও ‘প্রিন্স’ যেভাবে তৈরি হয়েছে এবং রিলিজ দেওয়া হয়েছে, সাধারণ মানুষ কিন্তু তা আনন্দে গ্রহণ করছে। হলে মানুষ সিনেমাটি দেখছে, এটাই আমাদের বড় স্বার্থকতা।” 

শাকিব খান ছাড়াও সিনেমাটিতে অভিনয় করছেন—তাসনিয়া ফারিণ, ওপার বাংলার জ্যোর্তিময়ী কুণ্ডু, নাসির উদ্দিন খান, রাশেদ মামুন অপু, ইন্তেখাব দিনার, ডা. এজাজ, শরীফ সিরাজ প্রমুখ। 

ঢাকা/রোহান/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়