ঢাকা     বুধবার   ২৭ মে ২০২৬ ||  জ্যৈষ্ঠ ১৩ ১৪৩৩ || ১০ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ধর্ষণ ও হত্যা মামলার আসামি গ্রেপ্তার

হাসান উল রাকিব || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২১, ২৯ জানুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ধর্ষণ ও হত্যা মামলার আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে স্কুলছাত্রী রোকসানাকে ধর্ষণ করে হত্যার অভিযোগে আসামি রায়হান কবির সোহাগকে (২৮) গ্রেপ্তার করা হয়েছে।

রোববার রাতে নবীগঞ্জ এলাকা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। সোহাগ বন্দর থানার নবীগঞ্জ এলাকার কবির হোসেন মিয়ার ভাড়াটিয়া। তিনি নিট কনসার্ন পোশাক কারখানায় কাজ করতেন। নিহত রোকসানা আসামি সোহাগের দ্বিতীয় স্ত্রীর বান্ধবী।

আজ দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার সরফুদ্দিন জানান, মরদেহ উদ্ধারের পর ২৭ জানুয়ারি রোকসানার বাবা আশরাফুল ইসলাম হত্যা মামলা দায়ের করেন। পরে প্রযুক্তির সহায়তা নিয়ে আসামিকে গ্রেপ্তার করা হয়।

তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি সোহাগ হত্যার কথা স্বীকার করেছেন। তিনি জানিয়েছেন- তার প্রথম স্ত্রী তামান্না সন্তানসহ কুমিল্লায় থাকে। দ্বিতীয় স্ত্রী পাখি বন্দরে থাকলেও তার সঙ্গে ঝগড়া হওয়ায় ২১ জানুয়ারি বাড়ি ছেড়ে চলে যায়। ২২ জানুয়ারি পাখির বান্ধবী রোকসানাকে নিয়ে সারা দিন বেড়িয়ে বাড়িতে পৌঁছে দেয় সোহাগ। আবার ২৩ তারিখ তাকে বেড়ানোর কথা বলে বাড়ি থেকে অপহরণ করে বন্দরে তার ভাড়া বাসায় ধর্ষণের উদ্দেশ্যে নিয়ে যায়।

ধর্ষণের সময় রোকসানা চিৎকারের চেষ্টা করলে গলায় পা দিয়ে মেঝের সঙ্গে চেপে ধরে রাখে সোহাগ। পরে মৃত্যু নিশ্চিত হলে ২৪ জানুয়ারি লাশের হাত-পা বেঁধে ও মুখে কচটেপ পেচিয়ে মরদেহ বস্তায় ঢুকিয়ে সিএনজিচালিত অটোরিকশায় করে কাইকারটেক ব্রিজের নিচে ফেলে চলে যায়।

২৬ জানুয়ারি মরদেহ সোনারগাঁও উপজেলার কাইকারটেক এলাকা থেকে উদ্ধার করে পুলিশ।



রাইজিংবিডি/নারায়ণগঞ্জ/২৯ জানুয়ারি ২০১৮/রাকিব/বকুল

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়