ঢাকা     মঙ্গলবার   ১০ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ডেঙ্গু আক্রান্ত গৃহবধূর মৃত্যু

আরিফুল ইসলাম সাব্বির || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৪৭, ১ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ডেঙ্গু আক্রান্ত গৃহবধূর মৃত্যু

সাভার সংবাদদাতা : সাভারে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় খাদিজা (৪২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

রোবাবর বেলা সাড়ে ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন এনাম মেডিকেল কলেজের ব্যবস্থাপক (প্রশাসন) মো. ইউসুফ। এর আগে শনিবার রাত ১১টার দিকে সাভারের এনাম মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহতের নাম খাদিজা (৪২)। তিনি আশুলিয়া কলেজের শিক্ষক হাবিবুর রহমানের স্ত্রী এবং তিনি পিরোজপুর জেলার ভান্ডারিয়া থানার দক্ষিণ বন্দনী গ্রামের আব্দুল মালেকের মেয়ে। তিনি সাভারের ছায়াবিথী এলাকায় স্বামী হাবিবুর রহমানের সঙ্গে থাকতেন।

খাজিদার স্বামী হাবিবুর রহমান রাইজিংবিডি জানান, গত ২৫ আগস্ট হালকা জ্বর নিয়ে সাভারের সুপার মেডিক্যালে নিয়ে গেলে ডেঙ্গু জ্বর শনাক্ত হয় খাদিজার। সেদিন বাসায় ফিরে গেলে পরে ২৮ আগস্ট জ্বর বেড়ে যায়। তখন সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ৩১ আগস্ট বিকেলে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়। সেখানে রাত ১১টার দিকে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।


রাইজিংবিডি/সাভার/১ সেপ্টেম্বর ২০১৯/আরিফুল ইসলাম সাব্বির/বুলাকী

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়