ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সাম্বা হরিণের পরিবারে নতুন সদস্য

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২৩:২৪, ৩০ সেপ্টেম্বর ২০২০   আপডেট: ১১:১৬, ১ অক্টোবর ২০২০
সাম্বা হরিণের পরিবারে নতুন সদস্য

বাংলাদেশে বিলুপ্তপ্রায় সাম্বা হরিণের একটি পরিবার রয়েছে চট্টগ্রাম চিড়িয়াখানায়। ইতিপূর্বেও এই পরিবারে নতুন সদস্য জন্ম নিয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) আরেক সাম্বা শাবকের জন্মের মাধ্যমে এই পরিবারের সদস্য সংখ্যা এখন পাঁচ।

চট্টগ্রাম চিড়িয়াখানা ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব এবং হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন জানান, চিড়িয়াখানার সাম্বা হরিণের পরিবারে নতুন সদস্যের জন্ম হয়েছে। মা হরিণ এবং শাবক দুটিই সুস্থ রয়েছে।

আরো পড়ুন:

রুহুল আমিন জানান, দেশে বিলুপ্তপ্রায় প্রাণি সাম্বা হরিণ। একমাত্র চট্টগ্রাম চিড়িয়াখানায় রয়েছে এই হরিণ পরিবারটি। পরিবারে নতুন সদস্যের জন্ম নেওয়া নিঃসন্দেহে আনন্দের।

রেজাউল/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়