ঢাকা     রোববার   ১০ মে ২০২৬ ||  বৈশাখ ২৭ ১৪৩৩ || ২২ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

টঙ্গীর গ্রেপ্তার ছাত্রলীগ নেতা ২ দিনের রিমান্ডে

গাজীপুর সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১৪, ২৮ এপ্রিল ২০২১  
টঙ্গীর গ্রেপ্তার ছাত্রলীগ নেতা ২ দিনের রিমান্ডে

গাজীপুরের টঙ্গীতে মাদক মামলায় গ্রেপ্তার হওয়া ছাত্রলীগ নেতা রেজাউল করিমের ২ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

গ্রেপ্তারের পর আজ সকালে পুলিশ রেজাউলকে গাজীপুরের সিনিয়ার জুডিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে।

আরো পড়ুন:

বুধবার (২৮ এপ্রিল) সকালে পুলিশ সেখানে ৭ দিনের রিমান্ডের আবেদন করলে ওই আদালতের বিচারক ফারজানা ফারুক তার দুদিনের রিমান্ড মন্জুর করে জেল হাজতে পাঠানোর নিদের্শ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর মহানগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) শুভাশীষ ধর।

শুভাশীষ ধর জানান, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গাজীপুর মেট্রোপলিটন টঙ্গী পূর্ব থানা পুলিশ ছাত্রলীগ নেতা রেজাউলকে মাদক ও চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার করে। আজ সকালে পুলিশ রেজাউলকে গাজীপুরের সিনিয়ার জুডিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়।

রেজাউল/বুলাকী

সর্বশেষ

পাঠকপ্রিয়