ঢাকা     রোববার   ০৫ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ২২ ১৪৩২ || ১৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

বঙ্গবন্ধু সাফারি পার্ক থেকে পালানো নীলগাই মধুপুরে আটক

টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪৪, ১০ মে ২০২১   আপডেট: ২২:৪৮, ১০ মে ২০২১
বঙ্গবন্ধু সাফারি পার্ক থেকে পালানো নীলগাই মধুপুরে আটক

গাজীপুরের বঙ্গবন্ধু সাফারী পার্ক থেকে পালিয়ে যাওয়া নীলগাইটি টাঙ্গাইলের মধুপুরের পাহাড়ি বনাঞ্চলে আটক করা হয়েছে। সোমবার (১০ মে) বিকেলে মধুপুর উপজেলার দক্ষিণ লাউফুলা গ্রামের ঝোপঝাড় থেকে গ্রামবাসী নীলগাইটি আটক করে। 

নীলগাইটি আটক করার পর সেটি দেখতে বহু মানুষ সেখানে ভিড় করে। পরে সেটিকে বনবিভাগের হেফাজতে দেয় স্থানীয়রা। বিষয়টি মধুপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা হারুনুর রশীদ নিশ্চিত করেছেন।

আরো পড়ুন:

গত ১০ ফেব্রুয়ারি নীলগাইটি বঙ্গবন্ধু সাফারী পার্ক থেকে পালিয়ে যায়। দুই দিন ধরে সেটি আশপাশের জঙ্গলে ঘুরে বেড়াচ্ছিল। বিকেলে গ্রামবাসি ফাঁদ পেতে সেটি ধরে ফেলে।  

মধুপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা হারুনুর রশীদ জানান, ধরা পড়া প্রাণীটি নীলগাই নিশ্চিত হওয়ার পর প্রাণহানি রোধে স্থানীয় প্রশাসনকে অবহিত করা হয়। পরে বনকর্মীরা সেখানে হাজির হয়। 

মধুপুর বনাঞ্চলের সহকারী বন সংরক্ষক জামাল হোসেন তালুকদার জানান,  এটি ভারতীয় নীলগাই। এক বছর আগে সীমান্ত পেরিয়ে দিনাজপুরে এসে ধরা পড়ে। পরবর্তীতে প্রাণীটি গাজীপুরে অবস্থিত বঙ্গবন্ধু সাফারী পার্কে ছেড়ে দেওয়া হয়। গত ১০ ফেব্রুয়ারি সাফারী পার্ক থেকে নীলগাইটি পালিয়ে যায়। 

তিনি আরও জানান, সখীপুর গজারী বনে থাকার সময় সাফারী পার্কের কর্মীরা ট্রাঙ্কুলাইজার দিয়ে নীলগাইটি ধরতে ব্যর্থ হয়। প্রাণীটি সুস্থ রয়েছে। বঙ্গবন্ধু সাফারী পার্কের কর্মকর্তাদের কাছে সেটি হস্তান্তর করা হবে।  

কাওছার/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়