ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চুনারুঘাটে কোটি টাকার কষ্টি পাথর উদ্ধার

হবিগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪৭, ৯ জুলাই ২০২১  
চুনারুঘাটে কোটি টাকার কষ্টি পাথর উদ্ধার

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার দেউন্দি চা বাগান ফ্যাক্টরির সামনে থেকে এক কেজি ওজনের কষ্টি পাথর উদ্ধার করা হয়েছে। এ সময় একজনকে গ্রেপ্তার করা হয়।

শুক্রবার (৯ জুলাই) দুপুর আড়াইটার দিকে এ সব তথ্য জানান র‌্যাব-৯ সিপিসি-১ (হবিগঞ্জ ক্যাম্প) এর কমান্ডার লেফটেন্যান্ট নাহিদ হাসান।

আরো পড়ুন:

কমান্ডার লেফটেন্যান্ট নাহিদ হাসান জানান, সকাল সাড়ে ১০টায় র‌্যাবের সদস্যরা অভিযান চালিয়ে এক কোটি টাকা মূল্যের কষ্টি পাথরসহ মহানন্দ মৃধাকে (৫১) গ্রেপ্তার করে। মহানন্দ উপজেলার গেলানীয়া চা বাগানের মৃত রাম ভজন মৃধার ছেলে।

এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান র‌্যাবের এই কর্মকর্তা। 

মামুন/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়