ঢাকা     বুধবার   ১৩ মে ২০২৬ ||  বৈশাখ ৩০ ১৪৩৩ || ২৫ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

প্রধানমন্ত্রীর জন্মদিনে ৭৫টি ফুলের গাছ রোপণ 

বগুড়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২৮, ২৮ সেপ্টেম্বর ২০২১  
প্রধানমন্ত্রীর জন্মদিনে ৭৫টি ফুলের গাছ রোপণ 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে ৭৫টি ফুলের গাছ রোপন করেছে বগুড়ার শাজাহানপুর উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১ টার দিকে উপজেলার আড়িয়া ইউনিয়নের পলিপাডগ্রামে রাস্তার পাশে শিমুল, 
কৃষ্ণচূড়াসহ রাস্তার সৌন্দর্য বর্ধনে বিভিন্ন প্রজাতির ৭৫টি ফুলের গাছ রোপন করা হয়। এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক জিয়াউল হক। 

এর আগে জেলা প্রশাসক উপজেলার খোট্টাপাড়া ইউনিয়ন পরিষদে প্রধামন্ত্রীর জন্মদিন উপলক্ষে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন। এছাড়া আরো কয়েকটি টিকাদান কেন্দ্র পরিদর্শন করেন জেলা প্রশাসক জিয়াউল হক। 

এ সময় উপস্থিত ছিলেন শাজাহানপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান সোহরাব হোসেন ছান্নু, উপজেলা নির্বাহী অফিসার আসিফ আহমেদ, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আশরাফুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান ভিপি সুলতান আহম্মেদ, খোট্টাপাড়া ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল ফারুক, আওয়ামী লীগ নেতা জালাল উদ্দিন দুদুসহ আরো অনেকে।

এনাম/সুমি

সর্বশেষ

পাঠকপ্রিয়