ঢাকা     সোমবার   ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

অটোরিকশা ছিনতাই চক্রের দুই সদস্য গ্রেপ্তার

জয়পুরহাট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৬, ২৮ অক্টোবর ২০২১  
অটোরিকশা ছিনতাই চক্রের দুই সদস্য গ্রেপ্তার

জয়পুরহাটে অটোরিকশা ছিনতাইকারী চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সদর উপজেলার শিমুলতলী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি অটোরিকশা উদ্ধার হয়েছে। 

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) দুপুরে পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আরো জানান, গ্রেপ্তারকৃতরা অটোরিকশা চালক শফিকুল ইসলামকেও হত্যা করেছে।

আরো পড়ুন:

গ্রেপ্তারকৃতরা হলেন- জেলার ক্ষেতলাল উপজেলার তিলাবদুল পূর্বপাড়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে রশিদুল (৩২) ও একই গ্রামের বাবুল মন্ডলের ছেলে রুবেল হোসেন (৩৫)।

পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা  জানান, গ্রেপ্তারকৃতরা  দীর্ঘদিন থেকে জেলার বিভিন্ন এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশা ভাড়া করে নির্জন এলাকায় নিয়ে চালককে হত্যা কিংবা জখম করে অটোরিকশা ছিনতাই করতো। তারা গত রবিবার (২৪ অক্টোবর) বিকালে শফিকুল ইসলামের  অটোরিকশা ভাড়া করেন। তারা জয়পুরহাট শহর থেকে মঙ্গলবাড়ী বাজারের উদ্দেশ্য রওনা হন। পরে সময় কাটানোর জন্য নওগাঁর ধামইরহাট উপজেলার আলতাদিঘীতে যান। রাত হয়ে যাওয়ায় তারা জয়পুরহাট-মঙ্গলবাড়ী সড়কে শিমুলতলী এলাকায় শফিকুল হাসলামকে জবাই করে হত্যা করে। 

সোমবার (২৫ অক্টোবর) সকালে জয়পুরহাট-মঙ্গলবাড়ী সড়কের শিমুলতলী এলাকা থেকে শফিকুলের লাশ উদ্ধার করে পুলিশ। ওই ঘটনায় নিহতর বাবা নিলু ফকির বাদি হয়ে জয়পুরহাট সদর থানায় হত্যা মামলা করেছেন। মামলার পর তদন্তে নেমে পুলিশ ছিনতাইকারী চক্রটিকে শনাক্ত করে। 

শামীম/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়