ঢাকা     রোববার   ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ট্রাকচাপায় বাবা-ছেলে নিহত

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০৯, ৩০ অক্টোবর ২০২১   আপডেট: ১২:১০, ৩০ অক্টোবর ২০২১
ট্রাকচাপায় বাবা-ছেলে নিহত

কক্সবাজারের রামুর রশিদ নগর এলাকার কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে মালবাহী ট্রাক চাপায় বাবা-ছেলে নিহত হয়েছেন। তারা ইজিবাইকের (টমটম) যাত্রী ছিলেন।

শনিবার ( ৩০ অক্টোবর) সকালে রামুর রশিদ নগরের পানিরছড়া উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

আরো পড়ুন:

বিষয়টি নিশ্চিত করেছেন রামু থানার উপ-পরিদর্শক (এসআই)  মনজুরুল ইসলাম।

নিহতরা হলেন— রামুর রশিদ নগর ইউনিয়নের কাদমর পাড়ার ইউনুস সওদাগর ও তার ছেলে মো. রুবেল। 

স্থানীয়দের বরাত দিয়ে এসআই জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা একটি মালবাহী ট্রাক ওই ইজিবাইকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ইউনুস সওদাগরের মৃত্যু হয়। পরে হাসপাতালে নেওয়ার পথে মারা যান তার ছেলে রুবেল। ট্রাকটি জব্দ করা হয়েছে।

তারেকুর/বুলাকী

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়