ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কর্ণফুলীতে নৌকা ডুবে ২ জেলে নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪০, ৩০ জানুয়ারি ২০২২  
কর্ণফুলীতে নৌকা ডুবে ২ জেলে নিখোঁজ

চট্টগ্রামের কর্ণফুলী নদীর আনু মাঝির ঘাট এলাকায় নৌকা ডুবে ২ জেলে নিখোঁজ হয়েছে। নিখোঁজদের উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে অভিযান শুরু করেছে। 

রোববার (৩০ জানুয়ারি) সকালে এ ঘটনা ঘটে। চট্টগ্রাম সদরঘাট নৌ-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরো পড়ুন:

নিখোঁজরা হলেন- তপন দাস ও সমীর দাস।

ওসি মিজানুর রহমান জানান জানান, সকালে কর্ণফুলী নদীতে মাছ ধরতে যান তপন দাস, সমীর দাস ও সজীব দাশ নামে তিন জেলে। এ সময় আনু মাঝির ঘাট এলাকায় পানির ঘূর্ণির চক্রে পরে জেলেদের নৌকাটি ডুবে যায়। নৌকায় থাকা তিন জেলের মধ্যে সজীব দাশ সাঁতড়ে তীরে আসতে সক্ষম হলেও নিখোঁজ হন অন্য দুই দুই জেলে। তাদের উদ্ধারে নৌ পুলিশ এবং ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান পরিচালনা করছে। বিকেল ৪টা পর্যন্ত দুই জেলের কোনো সন্ধান পাওয়া যায়নি।

রেজাউল/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়