ঢাকা     রোববার   ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

অস্ত্রের ছবি দিয়ে ভাইরাল সেই যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩৮, ৯ মে ২০২২   আপডেট: ১৪:৪৩, ৯ মে ২০২২
অস্ত্রের ছবি দিয়ে ভাইরাল সেই যুবক গ্রেপ্তার

গ্রেপ্তার হওয়া আবু বক্কার সিদ্দিকী রাতুল

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অস্ত্রসহ নিজের ছবি পোস্ট করে ভাইরাল হওয়া আবু বক্কার সিদ্দিকী রাতুলকে (৩০) গ্রেপ্তার করেছে র‌্যাব। রাজশাহী মহানগরীর গ্রান্ড তোফা হল ভবন থেকে রোববার (৮ মে) রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

সোমবার (৯ মে) সকালে র‌্যাব-৫ রাজশাহীর সদর দপ্তরে আয়োজিক এক সংবাদ সম্মেলনে এতথ্য জানানো হয়।

র‌্যাব জানায়, রাতুলের দেওয়া তথ্যের ভিত্তিতে মহানগরীর সাগরপাড়া এলাকার একটি পরিত্যক্ত জমিদার বাড়ি থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত রাতুলের বাড়ি পাবনার সুজানগর উপজেলার মানিকহাট ইউনিয়নের গাবগাছী গ্রামে। 

জানা গেছে, কয়েকদিন আগে রাতুলের কয়েকটি ছবি ফেসবুকে ছড়িয়ে পড়ে। এর একটিতে দেখা যায়, হাতে পিস্তল নিয়ে দাঁড়িয়ে আছেন রাতুল। অন্য এক ছবিতে দেখা যায়, শুধু হাতের উপর পিস্তল এবং অপরটিতে গুলিসহ আছেন রাতুল। 

র‌্যাব-৫-এর অধিনায়ক লে. কর্নেল রিয়াজ শাহরিয়ার জানান, এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য রাতুল নিজের কাছে পিস্তল রাখতেন। তার কাছে আগ্নেয়াস্ত্র থাকার কথাটি সবাইকে জানানোর জন্য তিনি নিজেই ছবি প্রকাশ করেছিলেন। রাতুল জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, তিনি নিজেকে বড় ধরনের সন্ত্রাসী হিসেবে প্রতিষ্ঠিত করতে এই ছবি প্রকাশ করেন। এ ব্যাপারে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

তানজিমুল/ মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়