নৌকার মনোনয়ন ফরম তুলেছেন চিত্রনায়িকা মাহি
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-২ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে অংশ নিতে দলের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন চিত্রনায়িকা শারমিন আক্তার নিপা ওরফে মাহিয়া মাহি।
শনিবার (১৮ নভেম্বর) সকালে ঢাকার আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি। এদিন রাতে মাহি নিজে রাইজিংবিডি-কে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের যুগ্ম সাধারণ সম্পাদক।
মাহি জানান, আওয়ামী লীগের দলীয় ফরম বিক্রির প্রথম দিনে যথাযথ নিয়ম মেনে ফরম সংগ্রহ করেছেন তিনি। আগামী পরশু সোমবার (২০ নভেম্বর) বেলা ৩টায় মনোনয়ন ফরম জমা দেবেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মাহি ছাড়াও এ আসনে প্রার্থী হতে আওয়ামী লীগ নেতা আনোয়ারুল ইসলাম আনোয়ার মনোনয়ন ফরম তুলেছেন।
এ ছাড়াও, দলীয় ফরম সংগ্রহ করার কথা রয়েছে বর্তমান সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি মুহা. জিয়াউর রহমান, সাবেক সংসদ সদস্য ও গোমস্তাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তাফা বিশ্বাস, গোমস্তাপুর উপজেলা আওয়ামী লীগের সদস্য খুরশিদ আলম, রফিকুল আলম সৈকত জোয়ার্দারের।
উল্লেখ্য, ইসির তফসিল অনুযায়ী আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
শিয়াম/বকুল
- ২ বছর আগে চক্রান্তকারীদের সুরে কথা বলছেন ওয়ার্কার্স পার্টির বাদশা
- ২ বছর আগে জনগণ থেকে বিচ্ছিন্ন হওয়ায় পরাজয় রাঙ্গার
- ২ বছর আগে মুন্সীগঞ্জে প্রতিপক্ষের বাড়িতে হামলা-ভাঙচুর, গরু-টাকা লুট
- ২ বছর আগে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে : লতিফ সিদ্দিকী
- ২ বছর আগে বরিশালে পুলিশি বাধায় পন্ড বিএনপিপন্থী আইনজীবীদের মিছিল
- ২ বছর আগে নৌকার সমর্থকদের মারধর: বাকেরগঞ্জ স্বেচ্ছাসেবক লীগ সভাপতি গ্রেপ্তার
- ২ বছর আগে পঞ্চগড়ে যুবলীগ নেতাকে মারধর: গ্রেপ্তার ৩
- ২ বছর আগে স্থগিত আসনে নৌকা প্রতীকের নিলুফার জয়ী
- ২ বছর আগে স্বতন্ত্র প্রার্থী ওলিও’র বিরুদ্ধে শত কোটি টাকার মানহানি মামলা
- ২ বছর আগে গৌরীপুরে স্থগিত কেন্দ্রে ভোট শনিবার
- ২ বছর আগে ত্যাগীদের অবমূল্যায়ন আর চা-শ্রমিকদের ভোটই ব্যবধান গড়েছে
- ২ বছর আগে নেতাকর্মীদের বিভক্তি-দ্বন্দ্বে হেরেছেন মমতাজ
- ২ বছর আগে যে কারণে হারলেন স্বপন ভট্টাচার্য
- ২ বছর আগে মহিববুর হলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী
- ২ বছর আগে ভোট পুনঃগণনার দাবি করলেন নৌকার প্রার্থী শহিদুল ইসলাম
সবুজ উইকেটে প্রত্যাশিত সাফল্যের খোঁজে বাংলাদেশ