নোয়াখালীতে নৌকার প্রার্থীকে হত্যার হুমকির অভিযোগ
নোয়াখালী প্রতিনিধি || রাইজিংবিডি.কম
জাহাঙ্গীর আলম মানিক
নোয়াখালী-২ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলহাজ মোরশেদ আলমকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। রোববার (২৪ ডিসেম্বর) দুপুরে মোরশেদ আলম রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমানের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
এর আগে গত শুক্রবার (২২ ডিসেম্বর) দুপুরে সেনবাগের ছমির মুন্সির হাটে এক অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লায়ন জাহাঙ্গীর আলম মানিক এ হুমকি দেন। জাহাঙ্গীর আলম মানিক নৌকার বিরোধিতা করে স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান মানিকের কাঁচি প্রতীকের পক্ষে কাজ করছেন। গত শুক্রবার দুপুরে নিজের অনুসারীদের নিয়ে কাঁচি প্রতীকের সমর্থনে নিজের প্রতিষ্ঠিত ‘লায়ন জাহাঙ্গীর আলম মানিক মহিলা কলেজে’ এক সভার আয়োজন করা হয়। সভায় মোরশেদ আলমকে রক্তাক্ত করে বঙ্গোপসাগরে ফেলে দেওয়ার হুমকি দেন জাহাঙ্গীর আলম মানিক। এ ধরনের একটি ভিডিওচিত্র সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
নৌকার প্রার্থী আলহাজ মোরশেদ আলম অভিযোগ করে বলেন, ‘লায়ন জাহাঙ্গীর আলম মানিক উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। আমি হলাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং শেখ হাসিনার নৌকার প্রার্থী। আমার সাধারণ সম্পাদক নৌকার জন্য কাজ না করে স্বতন্ত্রের জন্য কাজ করছেন। তিনি আমাকে রক্তাক্ত করে বঙ্গোপসাগরে ফেলে দেওয়ার হুমকি দিয়েছেন। আমি জেলা রিটার্নিং কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দিয়েছি।’
অভিযোগের বিষয়ে জানতে একাধিকবার জাহাঙ্গীর আলম মানিকের মুঠোফোনে কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। তাই এ বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি।
জেলা রিটার্নিং কর্মকর্তা ও নোয়াখালী জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান বলেন, লিখিত অভিযোগ যাচাই করে দেখা হচ্ছে। পরবর্তীতে এসব ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সুজন/বকুল
- ২ বছর আগে চক্রান্তকারীদের সুরে কথা বলছেন ওয়ার্কার্স পার্টির বাদশা
- ২ বছর আগে জনগণ থেকে বিচ্ছিন্ন হওয়ায় পরাজয় রাঙ্গার
- ২ বছর আগে মুন্সীগঞ্জে প্রতিপক্ষের বাড়িতে হামলা-ভাঙচুর, গরু-টাকা লুট
- ২ বছর আগে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে : লতিফ সিদ্দিকী
- ২ বছর আগে বরিশালে পুলিশি বাধায় পন্ড বিএনপিপন্থী আইনজীবীদের মিছিল
- ২ বছর আগে নৌকার সমর্থকদের মারধর: বাকেরগঞ্জ স্বেচ্ছাসেবক লীগ সভাপতি গ্রেপ্তার
- ২ বছর আগে পঞ্চগড়ে যুবলীগ নেতাকে মারধর: গ্রেপ্তার ৩
- ২ বছর আগে স্থগিত আসনে নৌকা প্রতীকের নিলুফার জয়ী
- ২ বছর আগে স্বতন্ত্র প্রার্থী ওলিও’র বিরুদ্ধে শত কোটি টাকার মানহানি মামলা
- ২ বছর আগে গৌরীপুরে স্থগিত কেন্দ্রে ভোট শনিবার
- ২ বছর আগে ত্যাগীদের অবমূল্যায়ন আর চা-শ্রমিকদের ভোটই ব্যবধান গড়েছে
- ২ বছর আগে নেতাকর্মীদের বিভক্তি-দ্বন্দ্বে হেরেছেন মমতাজ
- ২ বছর আগে যে কারণে হারলেন স্বপন ভট্টাচার্য
- ২ বছর আগে মহিববুর হলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী
- ২ বছর আগে ভোট পুনঃগণনার দাবি করলেন নৌকার প্রার্থী শহিদুল ইসলাম