নাটোরে জামায়াত-শিবিরের ২০ নেতাকর্মী গ্রেপ্তার
নাটোর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
নাটোরের লালপুরে নাশকতার পরিকল্পনার অভিযোগে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের ২০ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১ মে) দুপুরে তাদের নাটোরে আদালতে পাঠানো হয়। গ্রেপ্তাররা হলেন, জামায়াতে ইসলামীর নাটোর জেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক আব্দুল ওহাব, উপজেলার সহকারী সেক্রেটারি মাসুদ রানা, ঈশ্বরদী ইউনিয়ন আমির গোলাম রাব্বানী, আসলাম হোসেন, সেন্টু খামারু, মোশারফ হোসেন, নয়ন আলী, আবুল কাশেম, জাহাঙ্গীর হোসেন, জহুরুল ইসলাম, আফতাব হোসেন, শরিফুল ইসলাম, আব্দুল হাকিম, নাহিদ আলী, ফাদ্দেছ প্রামাণিক, লাল মোহাম্মদ, সেন্টু প্রামাণিক, আইনুল হক, সজিব আহমেদ, আবু রায়হান।
এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহম্মেদ বলেন, মঙ্গলবার (৩০ এপ্রিল) রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের শিবনগর এলাকায় কলেজের পেছনে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা নাশকতামূলক কর্মকাণ্ডের জন্য গোপনে বৈঠক করছে। পরে পুলিশ অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে ২০ নেতাকর্মীকে গ্রেপ্তার করে।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে লালপুর থানায় নাশকতার মামলা দায়ের করে আজ বুধবার আদালতে পাঠানো হয়েছে বলে জানান ওসি।
আরিফুল/বকুল
পর্যায়ক্রমে চার কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে: প্রধানমন্ত্রী