ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সাতক্ষীরায় বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ

সাতক্ষীরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০৭, ২৩ সেপ্টেম্বর ২০২৪   আপডেট: ১১:৪২, ২৩ সেপ্টেম্বর ২০২৪
সাতক্ষীরায় বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ

ফাইল ফটো

সাতক্ষীরার দেবহাটায় ৬৭ বছরের এক বৃদ্ধা নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। শনিবার (২১ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে উপজেলার পারুলিয়া এলাকায় এই ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় ওই বৃদ্ধাকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত আসাদুল ইসলাম পলাতক রয়েছেন।

স্থানীয় বাসিন্দা রুহুল আমিন বলেন, বৃদ্ধার দুই মেয়ের বিয়ে হয়েছে অনেক আগে। একমাত্র ছেলে মাকে ফেলে স্ত্রী-সন্তান নিয়ে অন্যত্র বসবাস করেন। জীবিকার তাগিদে তিনি ঘটক হিসেবে কাজ করেন। পাশের গ্রামের আসাদুল ইসলাম নামে এক ব্যক্তির ছেলেকে বিয়ে দেওয়ার জন্য শনিবার পাত্রী দেখতে যায়। সেখান থেকে ফিরতে সন্ধ্যা হয়ে যায়। রাতে পাত্রী সম্পর্কে খোঁজখবর নিতে আসে আসাদুল। বৃদ্ধা ঘরের দরজা খোলার পর আসাদুল ধর্ষণ করেন। ওই নারীর চিৎকারে আমরা ছুটে যাই। একপর্যায়ে আসাদুল পালিয়ে যায়। পরে বৃদ্ধাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়।

আরো পড়ুন:

সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক সোমা রানী দাস বলেন, রক্ত বন্ধ করার জন্য জরুরি অপারেশনের প্রয়োজন। তাই ওই বৃদ্ধাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেওয়া হয়েছে।

দেবহাটা থানার ওসি (তদন্ত) ইদ্রিসুর রহমান বলেন, অভিযুক্ত আসাদুল ইসলামকে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় ভুক্তভোগীর ছেলে বাদী হয়ে মামলা করার জন্য প্রস্তুতি নিচ্ছেন।

শাহীন/কেআই

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়