ঢাকা     রোববার   ০৫ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ২২ ১৪৩২ || ১৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

টাঙ্গাইলে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১১, ২১ অক্টোবর ২০২৪   আপডেট: ১৪:২৭, ২১ অক্টোবর ২০২৪
টাঙ্গাইলে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

টাঙ্গাইলের কালিহাতী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২১ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করে কালিহাতী থানার ওসি মোহাম্মদ আবুল কালাম ভূঁইয়া। রোববার রাতে তার নিজ বাড়ি দক্ষিণ বেতডোবা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ওসি জানান, বিগত কালিহাতী পৌরসভা নির্বাচনে সাবেক মেয়র আলী আকবর জব্বারের নির্বাচনী প্রচারণার সময় কালিহাতী বাসস্ট্যান্ডে তার ছেলে রফিকের গাড়ি ভাঙচুরের ঘটনায় রফিকের দায়ের করা মামলায় আলমগীর হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারের পর আজ (সোমবার) আদালতে প্রেরণ করা হয়েছে।

কাওছার/টিপু

সর্বশেষ

পাঠকপ্রিয়