ঢাকা     মঙ্গলবার   ১০ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ২৫ ১৪৩২ || ২০ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

সিলেট সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, ৪ নারী গ্রেপ্তার 

সিলেট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:০৯, ১২ নভেম্বর ২০২৪   আপডেট: ২২:১০, ১২ নভেম্বর ২০২৪
সিলেট সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, ৪ নারী গ্রেপ্তার 

বিজিবির হাতে গ্রেপ্তার চার নারী

সিলেটের গোয়াইনঘাট উপজেলার সীমান্ত দিয়ে ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টাকালে চার নারীকে গ্রেপ্তার করেছে সীমান্তরক্ষা বাহিনী বিজিবির সদস্যরা। 

মঙ্গলবার (১২ নভেম্বর) বিকেলে সিলেট বিজিবি ব্যাটালিয়ন ৪৮ এর সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়। 

আরো পড়ুন:

গ্রেপ্তাররা হলেন, নরসিংদীর পলাশ থানার খানেরপুর গ্রামের মৃত মুনসুর আলীর মেয়ে রুবিনা আক্তার (৩৭), ঢাকার নবাবগঞ্জ থানার সূর্যখালী গ্রামের দেলোয়ারের মেয়ে লাবনী আক্তার (৩৪), একই জেলার রামপুরা থানার উত্তর রামপুরা গ্রামের রমিজুল ইসলামের মেয়ে রুমি আক্তার (২৬) এবং চাঁদপুরের মতলব উত্তর থানার সুজাতপুর গ্রামের মৃত বাচ্চু মিয়ার মেয়ে মরিয়ম বেগম (৩১)।

সিলেট বিজিবি ব্যাটালিয়ন ৪৮ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান জানান, মঙ্গলবার দুপুর দেড়টার দিকে মায়াবী ঝর্ণা নামক স্থানের কাছ দিয়ে মানবপাচারকারীর সহায়তায় বাংলাদেশি চার নারী অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারত অনুপ্রবেশের চেষ্টা করে। এ সময় স্থানীয়দের সহায়তায় প্রতাপপুর বিওপির টহল দল তাদের আটক করে।

তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য থানায় মামলা দায়ের করে গোয়াইনঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।  

নুর/বকুল 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়