ঢাকা     বুধবার   ১৫ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ২ ১৪৩৩ || ২৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

দুর্নীতির অভিযোগে মাদারীপুরে এতিমখানায় দুদকের অভিযান

মাদারীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১৭, ১৫ জুলাই ২০২৫  
দুর্নীতির অভিযোগে মাদারীপুরে এতিমখানায় দুদকের অভিযান

শাহ মাদার দরগা শরীফ এতিমখানায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগে দুদক অভিযান চালায়

মাদারীপুর শহরের দরগাখোলা এলাকায় শাহ মাদার দরগা শরীফ এতিমখানায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) অভিযান পরিচালনা করেছে।

মঙ্গলবার (১৫ জুলাই) দুপুর ১টার দিকে মাদারীপুর জেলা দুদক কার্যালয়ের সহকারী পরিচালক মো. আখতারুজ্জামানের নেতৃত্বে একটি টিম অভিযান পরিচালনা করে। এ সময় অভিযুক্ত মাওলানা শরীফ মোহাম্মদ আলামীন ও হযরত শাহ মাদার দরগা শরীফ আলিয়া মাদ্রাসার বর্তমান সুপারের বিরুদ্ধে নানা অভিযোগ তদন্ত করা হয়।

আরো পড়ুন:

অভিযানে মাদ্রাসায় এতিমদের ৪৭ লাখ টাকার এফডিআর জাল স্বাক্ষরের মাধ্যমে আত্মসাতের প্রাথমিক প্রমাণ মিলেছে বলে জানায় দুদক। এছাড়াও প্রকৃত এতিম শিক্ষার্থীর সংখ্যা ৪০ জন হলেও ১৪০ জন দেখিয়ে অতিরিক্ত অর্থ বরাদ্দ এনে আত্মসাৎ করার তথ্যও পাওয়া গেছে। অভিযুক্তের বিরুদ্ধে নিয়মিত কর্মস্থলে উপস্থিত না থাকার অভিযোগেরও সত্যতা পাওয়া গেছে। 

দুদকের সহকারী পরিচালক মো. আখতারুজ্জামান জানান, অভিযোগ অনুযায়ী অনুসন্ধান করে অনিয়মের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। এই সংক্রান্ত সকল তথ্য ও প্রমাণাদি কমিশনের প্রধান কার্যালয়ে পাঠানো হবে। কমিশনের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। 
 

ঢাকা/বেলাল/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়