ঢাকা     শুক্রবার   ১৯ জুন ২০২৬ ||  আষাঢ় ৫ ১৪৩৩ || ৩ মহররম ১৪৪৮ হিজরি

Risingbd Online Bangla News Portal

শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা

মৌলভীবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪৩, ৪ জানুয়ারি ২০২৬  
শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা

চায়ের রাজ্য মৌলভীবাজারে বাড়ছে শীতের তীব্রতা। কুয়াশায় ঢেকে থাকছে প্রকৃতি। বয়ে যাচ্ছে উওরের শীতল হাওয়া। রবিবার (৪ জানুয়ারি) সকাল ৬টায় এই জেলার শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ৯.৫ ডিগ্রি সেলসিয়াস। 

আরো পড়ুন:

শ্রীমঙ্গল উপজেলার রামনগরের লেবু ব‍্যবসায়ী ছুরুক আহমদ বলেন, “চা বাগান ঘেরা শ্রীমঙ্গলে তীব্র শীত নেমেছে। ঠান্ডার কারণে হাতে-পায়ে কাঁপন শুরু হয়। বয়স্কদের চলাফেরা করতে কষ্ট হচ্ছে। কোনো কোনো দিন সকালের দিকে ঘন কুয়াশার চাদরে ঢেকে থাকে চারপাশ।”

মৌলভীবাজার সদর উপজেলার পূর্বসিং গ্রামের মোস্তফা মিয়া বলেন, “শীতে আমাদের বোরো চাষ ক্ষতিগ্রস্ত হচ্ছে।” 

মৌলভীবাজার শহরের শিক্ষক জাবিদুর রহমান বলেন, “শীতে জবুথবু অবস্থা। প্রয়োজনীয় কাজে বাইরে গেলে হাত-পা মনে হয় জমে যাচ্ছে।”

শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণাগারের সহকারী মো. আনিসুর রহমান বলেন, “আজ সকাল ৬টায় শ্রীমঙ্গলে ৯.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে। সামনে তাপমাত্রা আরো কমার সম্ভাবনা রয়েছে।”

ঢাকা/আজিজ/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়