ঢাকা     বুধবার   ১১ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ২৬ ১৪৩২ || ২১ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

খুলনার ৬ আসনে ৩৮ প্রতিদ্বন্দ্বীর মধ্যে প্রতীক বরাদ্দ

নিজস্ব প্রতিবেদক, খুলনা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৫, ২১ জানুয়ারি ২০২৬  
খুলনার ৬ আসনে ৩৮ প্রতিদ্বন্দ্বীর মধ্যে প্রতীক বরাদ্দ

খুলনায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের প্রতীক বরাদ্দ এবং ইশতেহার পাঠ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয় এবং জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে বেলা ১১টার পর থেকে শুরু হয় প্রতীক বরাদ্দের কার্যক্রম। এ সময় খুলনার ৬টি আসনে ৩৮ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে প্রতীক দেওয়া হয়। 

দলীয় প্রতীক ছাড়াও স্বতন্ত্র প্রার্থীরা যার যার প্রতীক নিজেরাই নির্ধারণ করেন। প্রতীক বরাদ্দের পরে কয়েকজন প্রার্থী তাদের নির্বাচনি ইশতেহারও ঘোষণা করেন।

আরো পড়ুন:

এদিকে, খুলনা ৫ আসনে প্রার্থী হয়ে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে বের হওয়ার পরেই নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে শঙ্কা প্রকাশ করেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

তিনি বলেন, “নির্বাচনে কালো টাকা ছড়ানো, সন্ত্রাস ও সকল প্রার্থী এবং ভোটারদের নিরাপত্তা দিতে নির্বাচন কমিশন ও প্রশাসনকে কঠোর অবস্থানে যেতে হবে।”

অন্যদিকে, নিরাপত্তা নিয়ে প্রশাসনকে জোরদার ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা।

প্রতীক বরাদ্দের পর থেকেই প্রতিটি নির্বাচনি এলাকায় সৃষ্টি হয়েছে উৎসব মুখর পরিবেশ। বৃহস্পতিবার সকাল থেকেই প্রার্থীরা তাদের নির্বাচনি এলাকায় আনুষ্ঠানিক প্রচার শুরু করবেন।

ঢাকা/নুরুজ্জামান/জান্নাত

সর্বশেষ

পাঠকপ্রিয়