ঢাকা     বুধবার   ০৪ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আজ টাঙ্গাইলের সমাবেশে ভাষণ দেবেন জামায়াতের আমির

টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৫৪, ৪ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ০৯:৫৯, ৪ ফেব্রুয়ারি ২০২৬
আজ টাঙ্গাইলের সমাবেশে ভাষণ দেবেন জামায়াতের আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও ১১ দলীয় জোট প্রধান ডা. শফিকুর রহমান আজ বুধবার (৪ ফেব্রুয়ারি) নির্বাচনি সমাবেশে যোগ দিতে টাঙ্গাইল যাচ্ছেন। তার আগমনকে ক্রেন্দ্র করে জামায়াতে ইসলামীসহ জোটের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা কাজ করছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচারের অংশ টাঙ্গাইল শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে আজ দুপুরে এই সমাবেশের আয়োজন করা হয়েছে। সমাবেশে জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ উপস্থিত থাকবেন বলে জোটের পক্ষ থেকে জানানো হয়েছে। 

আরো পড়ুন:

জামায়াত আমিরের টাঙ্গাইল সফর উপলক্ষে গত সোমবার টাঙ্গাইল প্রেস ক্লাব মিলনায়নে ১১ দলীয় জোটের পক্ষ থেকে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে জানানো হয়, সমাবেশ সফল করতে জামায়াতের জেলা ও উপজেলা শাখার নেতাকর্মীরা নিরলসভাবে কাজ করছেন। 

টাঙ্গাইল জেলা জামায়াতের আমির ও টাঙ্গাইল-৫ (সদর) আসনের ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী আহসান হাবীব মাসুদ বলেন, “জামায়াত আমিরের আগমন উপলক্ষে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। এই সমাবেশ টাঙ্গাইলে নতুন ইতিহাস সৃষ্টি করবে। আমরা আশা করছি, কয়েক লাখ নেতাকর্মী সমাবেশে যোগ দেবেন। এছাড়া জোটের শরীকদলের নেতাকর্মী ও বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশ নেবেন।” ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে দলমত নির্বিশেষে সবাইকে সমাবেশে যোগ দেওয়ার আহ্বান জানান তিনি।

ঢাকা/কাওছার/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়