ঢাকা     বুধবার   ০৪ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নাটোরে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনি শোভাযাত্রা

নাটোর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:০৪, ৪ ফেব্রুয়ারি ২০২৬  
নাটোরে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনি শোভাযাত্রা

জেলা শহরের মাদ্রাসা মোড় গোলচত্বর থেকে শহর মহিলা জামায়াতের উদ্যোগে দাঁড়িপাল্লার পক্ষে শোভাযাত্রা করা হয়।

নাটোর-২ (সদর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. ইউনুস আলীর  পক্ষে মহিলা জামায়াতে ইসলামীর বিশাল নির্বাচনি শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (৪ ফেব্রুয়ারি) জেলা শহরের মাদ্রাসা মোড় গোলচত্বর থেকে শহর মহিলা জামায়াতের উদ্যোগে দাঁড়িপাল্লার পক্ষে শোভাযাত্রা করা হয়।

শোভাযাত্রাটি শহরের মাদ্রাসা মোড় থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মাদ্রাসা মোড়ে এসে সমাবেশে মিলিত হয়। 

আরো পড়ুন:

মহিলা জমায়াতের শোভাযাত্রায় বক্তব্য রাখেন, রাজশাহী অঞ্চল মহিলা জামায়াতের সহকারী পরিচালক মোস্তা জিয়া বানু, জেলা মহিলা জামায়াতের সহকারী সেক্রেটারি শাহনাজ শেলী ও জবাইদা কাকন লিপি প্রমুখ।

বক্তারা বলেন, ‘‘নারীদের সম্মান ও মর্যাদা একমাত্র ইসলামীই দিতে পারে। একটি গোষ্ঠী নারীদের বিভিন্ন বিষয়ে অপব্যাখ্যা দিয়ে ভুল বুঝানোর অপচেষ্টা করছে। কিন্তু নারী সমাজ আজ অনেক সচেতন। আজকের এই বিশাল নারী শোভাযাত্রা তার বড় প্রমাণ।’’ 

তারা আরো বলেন, ‘‘ইসলামের ইতিহাসে নারী সমাজ সব সময় সত্য ও ন্যায়ের সমাজ প্রতিষ্ঠার পক্ষে ছিল, আছে ও থাকবে। ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হলে নারীরাই সবচেয়ে বেশি সম্মান ও মর্যাদা পাবে।’’ 

শোভাযাত্রা থেকে মা-বোনদের সকল ভেদাভেদ ভুলে ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লাকে বিজয়ী করে  কল্যাণমূলক ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান হয়। 
 

ঢাকা/আরিফুল/বকুল

সর্বশেষ

পাঠকপ্রিয়