‘৫ আগস্টের পর ইসলামী আন্দোলন মানুষের জানমাল রক্ষায় মাঠে ছিল’
বরগুনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, “একটি দলের নেতারা ৫ আগস্টের পর চাঁদাবাজিতে জড়ালেও ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা মানুষের জানমাল রক্ষায় মাঠে ছিল।”
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে বরগুনার আমতলীর ঈদগাহ মাঠে নির্বাচনি জনসভায় তিনি এই মন্তব্য করেন।
চরমোনাই পীর বলেন, “ইসলামী আন্দোলন বিজয়ী হলে দেশের ১৮ কোটি মানুষের মুখে হাসি ফুটবে। ইসলামের পতাকা উড়লে দক্ষিণাঞ্চল থেকে প্রথম উড়বে বরগুনায়।”
অন্যান্য রাজনৈতিক দলকে উদ্দেশ্য করে তিনি বলেন, “ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা সভ্য ও শালীন রাজনীতিতে বিশ্বাসী। তারা কাউকে বিরক্ত না করে শান্তিপূর্ণ পরিবেশে রাজনীতি করতে চায়। প্রতিপক্ষের কাছ থেকেও একই প্রত্যাশা করে।”
ঢাকা/ইমরান/রাজীব