ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

তারেক রহমানের আগমন ঘিরে বিরামপুরে ব্যাপক প্রস্তুতি

দিনাজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩১, ৭ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ১২:৩৩, ৭ ফেব্রুয়ারি ২০২৬
তারেক রহমানের আগমন ঘিরে বিরামপুরে ব্যাপক প্রস্তুতি

প্রস্তুতির অংশ হিসেবে সাজানো হচ্ছে মঞ্চ।

দিনাজপুরের বিরামপুরে তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। দীর্ঘ ১৯ বছর পর প্রিয় নেতার আগমনের খবরে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে দেখা উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে।

দিনাজপুর-৬ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা এ জেড এম জাহিদ হোসেন বলেন, “বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আগমন দিনাজপুরবাসীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জনসভা গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নতুন গতি সঞ্চার করবে। সবাইকে শান্তিপূর্ণ ও শৃঙ্খলাবদ্ধভাবে জনসভা সফল করার আহ্বান জানাচ্ছি।”

আরো পড়ুন:

তিনি আরো বলেন, “দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিরামপুরের এই জনসভা সেই ঐক্যের শক্তিশালী বার্তা দেবে।”

ডা. জাহিদ হোসেন জানান, শনিবার বিকেল সাড়ে ৩টায় বিরামপুর সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিতব্য নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এই জনসভা দিনাজপুর-৬ আসনের নির্বাচনী প্রচারণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম সরকার বলেন, “তারেক রহমানের আগমন উপলক্ষে নিরাপত্তার বিষয়ে আমরা সজাগ রয়েছি। পুলিশের পাশাপাশি ডিবি, বিজিবি নিরাপত্তায় কাজ করবেন। এছাড়াও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।”

ঢাকা/মোসলেম/এস

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়