ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

১২ তারিখ পর্যন্ত কেউ চাঁদাবাজি করবেন না, অনুরোধ বিএনপি প্রার্থীর

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২৩, ৭ ফেব্রুয়ারি ২০২৬  
১২ তারিখ পর্যন্ত কেউ চাঁদাবাজি করবেন না, অনুরোধ বিএনপি প্রার্থীর

আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত চাঁদাবাজি বন্ধ রাখতে অনুরোধ জানিয়েছেন চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সরওয়ার জামাল নিজাম। সামাজিক যোগাযোগমাধ্যমে তার এ বক্তব্যের ভিডিও ছড়িয়ে পড়েছে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাতে জেলার আনোয়ারা উপজেলার চাতরী এলাকায় একটি নির্বাচনি কার্যালয় উদ্বোধনের সময় তিনি এ অনুরোধ জানান। ৪৬ সেকেন্ডের ভিডিও নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

আরো পড়ুন:

ভিডিওতে সরওয়ার জামাল নিজামকে বলতে শোনা যায়, আনোয়ারা থানার চাতরী একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক এলাকা। এখানকার ব্যবসা-বাণিজ্য ও মানুষের আয়ের ওপর এলাকার অর্থনৈতিক কার্যক্রম নির্ভরশীল। তিনি অভিযোগ করেন, এলাকায় চাঁদাবাজি, নৈরাজ্য ও সন্ত্রাস চলছে।

ভিডিওতে তাকে দুই হাত জোড় করে বলতে শোনা যায়, ১২ তারিখ পর্যন্ত আপনারা চাঁদাবাজি করবেন না। একই সঙ্গে তিনি বলেন, বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করা হলে কাউকে ছাড় দেওয়া হবে না।

এ বিষয়ে জানতে সরওয়ার জামাল নিজামের মোবাইলে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি।

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়া বলেন, “বিষয়টি সম্পর্কে প্রার্থী নিজে ভালো বলতে পারবেন।”

ভিডিওটি দেখেছেন কি না, জানতে চাইলে দেখা হয়নি বলে জানান।

ঢাকা/রেজাউল/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়