ঢাকা     সোমবার   ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জামায়াতে যোগ দিলেন বিএনপির ৩০ নেতাকর্মী

সুনামগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৩৪, ৯ ফেব্রুয়ারি ২০২৬  
জামায়াতে যোগ দিলেন বিএনপির ৩০ নেতাকর্মী

সুনামগঞ্জের তাহিরপুরে বিএনপির ৩০ নেতাকর্মী জামায়াতে যোগদান করেছেন।

সোমবার ( ৯ ফেব্রুয়ারি) বিকেলে সুনামগঞ্জ-১ আসনে জামায়াত মনোনীত প্রার্থী তোফায়েল আহমদ খানের শেষ নির্বাচনি সভায় জামায়াতে যোগ দেন তারা। এ সময় তোফায়েল আহমদ খান তাদের ফুল দিয়ে বরণ করে নেন।

জামায়াতে যোগদানকারীদের মধ্যে রয়েছেন- উপজেলা শ্রমিক দলের সভাপতি ফেরদৌস আলম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রুহুল আমিন, ছাত্রদল নেতা ডা. মোজাম্মেল হোসেনসহ প্রায় ৩০ নেতাকর্মী।

জামায়াত প্রার্থী তোফায়েল আহমদ খান বলেন, “যারা জামায়াতে যোগ দিয়েছেন, তাদের আন্তরিক মুবারকবাদ জানাই। শুনেছি—একটি পক্ষ দাঁড়িপাল্লার নেতাকর্মীদের তালিকা করছে; হুমকি দিচ্ছে। তারা বলছেন, ভোটের পরে দেখে নেবেন। তাদেরকে বলতে চাই, ভয় দেখিয়ে লাভ নেই; আমরা একমাত্র আল্লাহকে ভয় পাই। অন্য কাউকে পরোয়া করি না।”

ঢাকা/মনোয়ার/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়