ঢাকা     মঙ্গলবার   ১০ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রাজশাহীতে ট্রাক-ভটভটি সংঘর্ষে নিহত ২

রাজশাহী সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪৩, ১০ ফেব্রুয়ারি ২০২৬  
রাজশাহীতে ট্রাক-ভটভটি সংঘর্ষে নিহত ২

ফাইল ফটো

রাজশাহীর পুঠিয়া উপজেলায় বালুবাহী ট্রাক ও মুরগিবোঝাই ভটভটির মধ্যে সংঘর্ষে দুই ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ট্রাকের চালক ও তার সহকারী।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে আটটার দিকে পুঠিয়ার গন্ডগোহালী নিমতলা এলাকায় পুঠিয়া-তাহেরপুর আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুইজন হলেন মুরগি ব্যবসায়ী নাইম ও হালিম। আহতরা হলেন ট্রাকচালক মিন্টু ও ট্রাকচালকের সহকারী স্বাধীন আলী।

আরো পড়ুন:

পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদুল ইসলাম জানান, তাহেরপুর থেকে মুরগিবোঝাই ভটভটি পুঠিয়ার দিকে যাচ্ছিল। অন্যদিকে বালুবোঝাই ড্রামট্রাকটি পুঠিয়া থেকে তাহেরপুর যাচ্ছিল। ঘটনাস্থলে পৌঁছালে ট্রাক ও ভটভটির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চারজন আহত হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। তারা ভটভটি ছিলেন। পুঠিয়ায় তারা মুরগির ব্যবসা করতেন। আহতরা চিকিৎসাধীন রয়েছেন।

ওসি আরো জানান, নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করা হবে।

ঢাকা/মাহী/ফিরোজ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়