হিলি ইমিগ্রেশন বন্ধ বৃহস্পতিবার
দিনাজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ১৪:৫৭, ১১ ফেব্রুয়ারি ২০২৬
ফাইল ফটো
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী পারাপার বন্ধ থাকবে।
বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে এ তথ্য জানান হিলি ইমিগ্রেশন ওসি আরিফুল ইসলাম।
তিনি জানান, বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ হবে। এ কারণে হিলি চেকপোস্ট দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে পাসপোর্ট ধারী যাত্রী পারাপার বন্ধ থাকবে। শুক্রবার ১৩ ফেব্রুয়ারি সকাল থেকে আবারো দুই দেশের যাত্রী পারাপার স্বাভাবিক হবে।
ঢাকা/মোসলেম/মাসুদ