ঢাকা     বৃহস্পতিবার   ১২ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

লাখ টাকাসহ বরিশালে বিএনপির দুই কর্মী আটক

বরিশাল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪১, ১১ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ২২:৪১, ১১ ফেব্রুয়ারি ২০২৬
লাখ টাকাসহ বরিশালে বিএনপির দুই কর্মী আটক

বরিশালের বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা এলাকায় অভিযান চালিয়ে ১ লাখ ২ হাজার টাকা ও লিফলেটসহ হুমায়ুন গাজী ও এনায়েত কাজী নামের দুজন বিএনপি কর্মীকে আটক করেছে সেনাবাহিনী। 

বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে বাবুগঞ্জ আর্মি ক্যাম্পের একটি নিয়মিত টহল দল মাধবপাশা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে। 

আরো পড়ুন:

বাংলাদেশ সেনাবাহিনীর চলমান আইনশৃঙ্খলা রক্ষা ও নির্বাচনকালীন নিরাপত্তা কার্যক্রমের অংশ হিসেবে এই অভিযান চালানো হয়। 

সূত্র জানায়, বুধবার দুপুরে মাধবপাশা এলাকায় মটরসাইকেলে থাকা দুই তরুণ সন্দেহজনক আচরণ করায় তাদের আটক করে সেনাবাহিনী। পরবর্তীতে তল্লাশিকালে তাদের কাছ থেকে নগদ ১ লাখ ২ হাজার টাকা এবং নির্বাচনসংক্রান্ত স্লিপ উদ্ধার করা হয়। 

সেনাবাহিনীর বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা নিজেদের বিএনপি কর্মী হিসেবে পরিচয় দেন। তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে  জানানো হয়েছে।

ঢাকা/পলাশ/রাসেল

সর্বশেষ

পাঠকপ্রিয়