ঢাকা     শনিবার   ১৪ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ২৯ ১৪৩২ || ২৪ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

কুষ্টিয়ায় জামায়াত নেতার রান্নাঘরে আগুন দিয়ে পালালো দুর্বৃত্ত

কুষ্টিয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪২, ১১ ফেব্রুয়ারি ২০২৬  
কুষ্টিয়ায় জামায়াত নেতার রান্নাঘরে আগুন দিয়ে পালালো দুর্বৃত্ত

কুষ্টিয়ার দৌলতপুরে জামায়াত নেতার বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। তবে আগুন দেওয়ার পরপরই বাড়ির লোকজন বুঝতে পারায় বড় ধরনের ক্ষতি হয়নি।

বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি জাহিদ হাসানের ভাগজোত এলাকার বাড়িতে এ ঘটনা ঘটে।

দৌলতপুর থানার ওসি আরিফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে দুজন দুর্বৃত্ত বাড়ির পেছন দিক দিয়ে এসে রান্নাঘরে আগুন দেয়। বাড়ির লোকজন টের পেয়ে গেলে দুর্বৃত্তরা দ্রুত সেখান থেকে পালিয়ে যান। পরে তারা আগুন নিভিয়ে ফেলেন। 

জামায়াত নেতা জাহিদ হাসান বলেন, ‘‘বিকেলে হঠাৎ দুজন দুর্বৃত্ত বাড়ির পেছন দিক দিয়ে এসে রান্না ঘরের জ্বালানি কাঠের ভিতরে আগুন দেয়। তবে বেড়ার ফাঁক দিয়ে ওই দুজনের পা দেখতে পেলেও চেহারা দেখা সম্ভব হয়নি।’’

তিনি জানান, নির্বাচনকে সামনে রেখে ভয়-ভীতি দেখাতে অগ্নিসংযোগ করা হয়ে থাকতে পারে। 

দৌলতপুর থানার ওসি আরিফুর রহমান বলেন, ‘‘ঘটনাটি আমাদের থানায় ফোন করে জানানো হয়েছে। তবে এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’’

 

ঢাকা/কাঞ্চন//

সর্বশেষ

পাঠকপ্রিয়