বাগেরহাট-২: জাকিরকে হারিয়ে জিতলেন জামায়াতের রাহাদ
বাগেরহাট সংবাদদাতা || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ০১:২৬, ১৩ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ০২:০০, ১৩ ফেব্রুয়ারি ২০২৬
বাগেরহাট-২ (সদর ও কচুয়া) আসনে জামায়াত মনোনীত প্রার্থী শেখ মঞ্জুরুল হক রাহাদ বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে বাগেরহাট সদর ও কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার দপ্তর এ তথ্য জানিয়েছে।
শেখ মঞ্জুরুল হক রাহাদ দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১ লাখ ১৬ হাজার ৩৭০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ব্যারিস্টার শেখ মোহাম্মাদ জাকির হোসেন ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৬৬ হাজার ২৭৪ ভোট।
ঢাকা/আমিনুল/রাজীব