ঢাকা     শুক্রবার   ১৩ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নেত্রকোণা-১: জিতে গেছেন বিএনপির ব্যারিস্টার কায়সার কামাল 

নেত্রকোণা সংবাদদাতা  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০১:৪৫, ১৩ ফেব্রুয়ারি ২০২৬  
নেত্রকোণা-১: জিতে গেছেন বিএনপির ব্যারিস্টার কায়সার কামাল 

ব্যারিস্টার কায়সার কামাল।

নেত্রকোনা-১ (কলমাকান্দা-দূর্গাপুর) আসনে বেসরকারি ফলাফলে ১২৫টি কেন্দ্রের প্রাপ্ত ভোটে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী কেন্দ্রীয় বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। 

প্রাপ্ত ভোটের তথ্য অনুযায়ী ব্যারিস্টার কায়সার কামাল ধানের শীষ প্রতীকে ১ লাখ ৫৮ হাজার ৩৪৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের শরিকদল বাংলাদেশ খেলাফত মজলিশের গোলাম রব্বানী রিকশা প্রতীকে পেয়েছেন ৮৭৪৮৮ ভোট। 

আরো পড়ুন:

এই আসনে জাতীয় পার্টির মো. আনোয়ার হোসেন খান শান্ত (লাঙ্গল) ১০২৩ ভোট, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির মো. আলকাছ উদ্দিন মীর (কাস্তে) ৪৪২৯ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আব্দুল মান্নান সোহাগ (হাতপাখা) ২২২০ ভোট এবং জেএসডির মো. বেলাল হোসেন (তারা) প্রতীকে ৩৩৫ ভোট পেয়েছেন।

ঢাকা/ইমাদ/রাসেল

সর্বশেষ

পাঠকপ্রিয়