ঢাকা     শুক্রবার   ১৩ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

হবিগঞ্জ-২ আসনে ধানের শীষের প্রার্থী ডা. জীবন জয়ী

হবিগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:৩৬, ১৩ ফেব্রুয়ারি ২০২৬  
হবিগঞ্জ-২ আসনে ধানের শীষের প্রার্থী ডা. জীবন জয়ী

আবু মনসুর সাখাওয়াত হাসান (ডা. জীবন)

হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ-বানিয়াচং উপজেলা নিয়ে গঠিত হবিগঞ্জ-২ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়েছেন ধানের শীষের প্রার্থী আবু মনসুর সাখাওয়াত হাসান (ডা. জীবন)। জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে এমন তথ্য পাওয়া গেছে। 

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে জেলা রিটার্নিং কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ আরেফীন এ ফলাফল ঘোষণা করেন।

আরো পড়ুন:

হবিগঞ্জ-২ আসনে ১৫১টি ভোটকেন্দ্র রয়েছে। এর মধ্যে সবগুলো কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। এতে ধানের শীষের প্রার্থী আবু মনসুর সাখাওয়াত হাসান (ডা. জীবন) ১ লাখ ২৫ হাজার ২০০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। 

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী খেলাফত মজলিস প্রার্থী মাওলানা আব্দুল বাছিত আজাদ পেয়েছেন ৬৩ হাজার ৩১১ ভোট।

ঢাকা/মামুন/রাসেল

সর্বশেষ

পাঠকপ্রিয়