ঢাকা     শুক্রবার   ১৩ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

দুই আসনেই ফয়জুল করিমের ভরাডুবি

বরিশাল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:৪৮, ১৩ ফেব্রুয়ারি ২০২৬  
দুই আসনেই ফয়জুল করিমের ভরাডুবি

ত্রয়োদশ সংসদ নির্বাচনে বরিশাল-৫ ও ৬ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থীরা বড় ব্যবধানে জয়ী হয়েছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির ও হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম প্রতিদ্বন্দ্বিতা করতে পারেননি।

এর মধ্যে বরিশাল-৫ আসনে বিএনপির প্রার্থী অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ৩০ হাজার ৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী ফয়জুল করিম হাতপাখা প্রতীকে পেয়েছেন ৯৩ হাজার ২১৬ ভোট।

আরো পড়ুন:

এ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৬৮ হাজার ৫৬৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৩৫ হাজার ৬৪৯, নারী ভোটার ২ লাখ ৩২ হাজার ৯১৭ এবং হিজড়া ভোটার তিন জন।

বরিশাল-৬ আসনে বিএনপির প্রার্থী আবুল হোসেন খান ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৮১ হাজার ৮৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মো. মাহামুদুন্নবী দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৫৪ হাজার ৫৩৩ ভোট। এ আসনে তৃতীয় হয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের ফজলুল করিম। হাতপাখা প্রতীকে তিনি পেয়েছেন ২৮ হাজার ৮২৩ ভোট।

ঢাকা/পলাশ/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়