মৌলভীবাজারের চারটি আসনেই বিএনপির জয়
মৌলভীবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম
মৌলভীবাজার-১ ও ২ আসনে জয়ী ধানের শীষের প্রার্থী নাসির উদ্দিন আহমেদ মিঠু ও আলহাজ্ব শওকতুল ইসলাম শকু (ডানে)।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার চারটি আসনেই বিএনপির প্রার্থীরা জয়ী হয়েছেন। জেলা রিটার্নিং অফিসারের ঘোষণা করা বেসরকারি ফলাফলের ভিত্তিতে এ তথ্যা জানা গেছে।
মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ী) আসনে বিএনপির নাসির উদ্দিন আহমেদ মিঠু বিজয়ী হয়েছেন। আসনটির ১১৩টি ভোটকেন্দ্রের প্রাপ্ত ফলাফল অনুযায়ী, মিঠু ধানের শীষ প্রতীকে ৯৭ হাজার ৫৩৪ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ১১ দলীয় জোটের প্রার্থী মাওলানা মোহাম্মদ আমিনুল ইসলাম পেয়েছেন ৭৯ হাজার ৬১৯ ভোট।
মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের ১০৩টি কেন্দ্রের মধ্যে সবকটি ও পোস্টাল ভোটের ফলাফলে ধানের শীষের প্রার্থী আলহাজ্ব শওকতুল ইসলাম শকু ৭৪ হাজার ৬৩৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম জামায়াতে ইসলামীর ইঞ্জিনিয়ার এম সাহেদ আলী পেয়েছেন ৫৩ হাজার ৫৭ ভোট।
মৌলভীবাজার-৩ ও ৪ আসনে জয়ী বিএনপির প্রার্থী এম. নাসের রহমান ও আলহাজ্ব মো. মুজিবুর রহমান চৌধুরী।
মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনে বিএনপি প্রার্থী এম. নাসের রহমান ধানের শীষ প্রতীকে ১ লাখ ৫৬ হাজার ৭৫৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জামায়াতে ইসলামীর মো. আব্দুল মান্নান পেয়েছেন ৭৭ হাজার ৬৩৬টি ভোট।
মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে বিএনপি মনোনীত আলহাজ্ব মো. মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব) ধানের শীষ প্রতীকে ১ লাখ ৬৯ হাজার ৬০৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ১১ দলীয় ঐক্যজোট সমর্থিত বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী শেখ নূরে আলম হামিদী রিকশা প্রতীকে পেয়েছেন ৪৯ হাজার ১৮৯ ভোট।
ঢাকা/আজিজ/মাসুদ